তোমার দরদি আঙ্গুলের ভাজে আমার আঙ্গুল ডুবিয়ে
নিলাচল পাহাড়ে সেই কাচা জোস্নার ,
আকাশ দেখা হয়না কতোকাল ! আহা কতোকাল !
ধানসিঁড়ির সেই মাতাল সন্ধ্যা আর হাস্নাহেনার গন্ধ ।
তোমার দুষ্ট চোখের চাহনি , বেসুরো গলায় গান ,
আহা কতোকাল শোনা হয়না ! জানি আর শোনা হবেওনা কোনদিন !
অমরত্ব চাইনি , চেয়েছিলাম তোমার পাশে থাকা টুকু !
তুমি চাইলেনা , কি নির্দ্বিধায় হেঁটে গেলে আমার বুকের জমিন মাড়িয়ে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



