আমি সোনিয়া । বাসা রামপুরা মহানগর এলাকায় । আর অফিস তেজগাঁও এলাকায় । হাতিরঝিল চালু হবার আগে নৌকায় পার হয়ে অফিসে যাতায়াত করতাম ৩ বছর । অনেক আশা আকাংখার অবসান ঘটিয়ে হাতিরঝিল তৈরি হল । ভীষণ খুশি হলাম । ভাবতেই পারিনা সকাল বিকাল এমন একটা ম্নো মুগ্ধকর যায়গা থেকে আমি যাতায়াত করি । আমার বাসা থেকে অফিসের দূরত্ব প্রায় ৪ কিমি । হাতিরঝিলের সৌন্দর্য রক্ষার্থে এখান থেকে কোনো রিকসা চলতে দেয়া হয়না । কোনো পাবলিক বাস চলতে দেয়া হয়না । পাবলিক টেম্পু কিংবা অটো রিকসা ও চলতে দেয়া হয়না । আমাদের মতো সাধারন মধ্যবিত্ত ঘরের মানুষেরা সি এন জি করে অফিসে আসা যাওয়ার কথা ভাবতেও পারিনা । তাহলে উপায় কি ? একমাত্র উপায় পায়ে হাঁটা । প্রতিদিন সকালে ৪ কি মি , বিকেলে ৪ কিমি পথ হেঁটে অফিসে আসা যাওয়া করতে করতে আমি ক্লান্ত । অফিসে এসে কাজ করতে পারিনা , ক্লান্ত হয়ে ঝিমুতে থাকি । যাই হোক , খুব আফসোস লাগে যখন দেখি হাতিরঝিলে কেবল প্রাইভেট কার আর মোটর সাইকেল চলে । আমার প্রশ্ন হাতিরঝিল কি কেবল বড় লোকদের জন্য ? আমাদের মতো সাধারন মানুষদের কি কেবল প্রাইভেট কারের সাই সাই আওয়াজ কানে নিয়ে হাঁটতে হবে মাইলের পর মাইল ? কোনো পাবলিক সার্ভিস কি পাবো ? অথবা নৌকা ? অথবা রিকশার জন্য আলাদা কোন লেন ? সকল সৌন্দর্য অক্ষুন্ন রেখে আমাদের মতো সাধারন মানুষদের জন্য যাদের গাড়ি নেই , প্রতিদিন সি এন জি করে বাসায় ফেরার সাধ্য নেই তাদের জন্য কি কিছুই করা যায়না ?
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।