somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিঠি (১৬)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সুচরিতাসু,

হৃদয়ের অনেক রক্তক্ষরণ নিয়ে আপনাকে লিখতে বসেছি। জানিনা, এই চিঠি আপনার হাতে পৌঁছাবে কিনা। না পৌঁছালেও ক্ষতি নেই, একদিন ঠিক জানবেন, একটি মেয়ে খুব যতনে মিহি আদরের পরশ দিয়ে আপনাকে একটি চিঠি লিখেছিলো। মানুষের ভালোবাসা কতো না বিচিত্র। কেউ মায়াভরা চোখ দেখে , কেউ মিষ্টি গলা শুনে অথবা রুপে গুনে মুগ্ধ হয়ে ভালোবাসে। অথচ আপনার প্রতি আমার ভালোবাসায় কোন মোহ নেই। আপনার সমস্ত অস্তিত্বই আমার প্রিয়। আপনি যে পথে হাঁটেন সেই পথ টাও আমার প্রিয়। আমি জানি এই ভালোবাসার কোনো সার্বিক মানে নেই।

মানুষের জীবনে একজন ভালো বন্ধুর ছায়া কতো যে মূল্যবান তা আপনাকে না দেখলে হয়তো আমার অজানাই থেকে যেতো। আপনি সুখ, আপনি, স্বপ্ন , আপনি বিশ্বাস , আপনি বন্ধু। আমার আর কিসের অভাব ?? আপনার মতো একজন ভালো মনের মানুষের পাশে থাকা টুকু পেয়েছি। দুর্দিন গুলোতে কি সুনিপুণ ভাবেই না পাশে দাঁড়িয়েছেন । আপনি আমার সোলেমানি তরবারি, আমার সাহস। কতো দুরে থাকেন আপনি, অথচ একবারের জন্য ও আমার মনে হয়না আপনি দূরে । মাঝে মাঝে আমার অন্নমনস্কতা আপনাকে বিরক্ত করে জানি। কি করবো বলুন, ইচ্ছা করে করিনা তো। চারপাশের প্রতিকূলতা আমাকে এমন করে তুলেছে।

যে চোখে দীর্ঘ ক্লান্তির কালিমা কাজল লেপটে ছিলো, আপনার মমতায় কতো সহজেই না তা হাসিতে রুপান্তর হয়েছে। আপনি সুন্দর করে দুঃখ ভুলাতে জানেন, ফোনের অপরপ্রান্ত যখন আপনার কণ্ঠস্বর ভেসে আসে , তখন আমার মাঝে আর দীর্ঘশ্বাস খেলা করেনা। আমি শিশু হয়ে উঠি। মনে হয় আমার খুব আপন কেউ / অভিভাবক আমার মাথায় হাত বুলাচ্ছে

আপনি আজকের আকাশ দেখেছন ? জোছনা রাত। চাঁদের আলোয় অপার্থিব এক সৌন্দর্যে ভেসে যাচ্ছে পৃথিবী। বৃষ্টি হলে হাত বাড়িয়ে ছুঁই। মাঝে মাঝে খুব ইচ্ছা হয় আপনাকে পাশে নিয়ে বৃষ্টির খেলা দেখি। পারিনা। কষ্টে কাঁদে মন।আমার দীর্ঘশ্বাস আর শুন্যতা বিষাদ বুকের হাহাকার আপনার মতো করে কেউ বুঝেনা জানেন! আমি অবাক হয়ে ভাবি আপনি কি করে পড়তে পারেন চোখের ভাষা। এতো দূরে থেকেও কি করে অমন করে বুঝতে পারেন আমায় ? আপনার এই পাশে থাকা টুকু আমি কিছুতেই হারাতে চাইনা , কখনো চাইনা। আচ্ছা , ভালোবাসা কি কেবল প্রেমিক প্রেমিকার মধ্যেই থাকতে পারে ? একজন ভালো বন্ধু, একজন ভালো শুভাকাঙ্ক্ষীর জন্য যে ভালোবাসা তার নাম কি দেবো ? খুব ইচ্ছা করে এই ভালোবাসার একটা নাম দেই ..
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×