প্রিয় ~~~
কথা দিয়েছিলে বকুল ফুলের মালা এনে আমার দেবে।সেই থেকে অপেক্ষায় ! তুমি তো জানোই ওই বকুল ফুল টাই আমার ভীষণ প্রিয় । আমি দুহাতে জড়িয়ে বকুলের গন্ধে মাতোয়ারা হই । জানোতো !আজ অনেক বছর হলো আমি খোঁপা বাধিনা !তোমার দেয়া বকুল মালা খোঁপায় দেবো বলে ! সেই যে কবে বলছিলে আসবে ~~ সেই থেকে এলো চুলে কাটিয়ে দিলাম অনেক বছর !
আজ সেই সকালে ঘুম ভেঙ্গেছে জানো !! শ্যাম্পু ধোয়া নরম চুল তোমার খুব পছন্দ। টনসিলের চোখ রাঙ্গানি উপেক্ষা করে কাক ডাকা ভোরে শ্যাম্পু করেছি চুলে....তোমার প্রিয় সেই কলাপাতা রঙ্গা শাড়িটা পড়েছি । গায়ে মেখেছি দোলন চাপার পারফিউম ।কপালে ছোট্ট একটা লাল টিপ। চোখে কাজল টেনে....এলোচুলে আনমনে বসে আছি... তুমি নুপুর ভালোবাসো , তাই নুপুর পরেছি আজ। সেই ছেলেবেলায় মা রুপোর এই নুপুর টা গরে দিয়েছিলেন । সেই সকাল থেকেই অপেক্ষায়। ভাবলাম তোমাকে একটা ফোন করি । না থাক ফোন নয় চিঠি লিখি। চিঠিতে মনের কথা যতোটা সুন্দর করে বলা যায় বাস্তবে তা পারা যায়না ।... কখন আসবে তুমি ??
ধ্যাত ছাই ! কি যে লিখছি আবোল তাবোল নিজেও জানিনা। একে চিঠি বলে ? নাকি মনের সব হিজিবিজি কথা ? আজ তোমাকে সব বলবো , আমার সকল দুক্ষগাথা !! ক্যামন করে এক একটা একলা বসন্ত আমি আমার খোঁপার ভাজে জমিয়ে রেখেছি !
আজ আকাশের মন খারাপ কেন ? ক্যামন যেন মেঘ গুরগুর । ভীষণ রকম বৃষ্টি নামবে । হোক টনসিল ! মানবোনা বাঁধা । রিকশার হুড তুলে ভিজব আজ !!
আসবে তো ? অপেক্ষা আমার ফুরাবে তো ? ~~

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




