বাংলাদেশের প্রধান সমস্যা " একে অন্যের ভাল দেখতে পারে না বা ভাল চায় না বরং ভাল দেখলে হিংসা হয় আর পারলে তার ভাল কাজে বাধা দেয়"। আর তা আমাদের উচ্চ শ্রেনীর মানুষ থেকে নিন্মশ্রেনীর মানুষ মধ্যে তা বিরাজ মান।
আজকের একটি ঘটনা বলি ।যখন আমি ঢাকায় থাকি। আমি প্রতিদিন রাত ১১ টায় ঢাকায় পলাশীর মোড় যাই হালকা নাস্তা করার করার জন্য। যথারীতি আজো যাই। যাওয়ার পর এক পথশিশু আমার কাছে ভিক্ষা চায়। আর আমি পথশিশু পেলে বিভিন্ন রকম গল্প করি। আর চিন্তা করি এই বয়সের শিশুটি এত সুন্দর মিথ্যা কথা কিভাবে বলে। এই মিথ্যা বলার জন্য আমি কাদের দায়ি করবো? প্রথমে ওর বাবা- মা, আর হল আমরা তার মানে তার আশে পাশের প্রতিবেশীরা।
এই পথ শিশুটির সাথে কথা বলার পর। আমি পকেট থেকে পাঁচটা টাকা বের করে দিচ্ছি । এমন সময় অরেকটি পথশিশু দৌড়ে এসে আমাকে বলে "ওরে টাহা পয়সা দিয়েন না। অই টাহা নিয়া নেশা করবো।" কি জানি কয়েকটা নেশার নাম বলল।বুঝতে পারিনি। তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি করবে ? । তখন সে দৌড়ে দিয়ে চলে যায়।
আর ভাবছি সব জায়গায় একই অবস্থা। ভাই ভাইয়ের ভাল দেখতে পারে না, বন্ধু বন্ধুর ভাল দেখতে পারে না, শিক্ষক শিক্ষকের ভাল দেখতে পারে না .....................। আরেকটা সমস্যা কেউ কাউকে সম্মান করে না।
আজ কেন সমাজের এই অবস্থা? আমি মনে করি এর জন্য দায়ি এই টাকা পয়সা, তোর চেয়ে আমি ভাল চাকরি করি, আর মিডিয়া কারণ মিডিয়া আমদের শিখায় গাড়ি, বাড়ি, বংচং ফ্যাশন এই হলো জীবন, আরকটা বিষয় বলতে কষ্ট হলেও বলছি ছোট শিশু মধ্যে হিংসা, অহংকার, উচু-নিচু, ইত্যাদি পরিবারের সদস্য থেকে শেখে।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


