হা কি আনন্দ আকাশে বাতাসে কারণ ছেলেরা খুব অল্প বয়সের মেয়েকে বউ হিসাবে পাবে। আর অন্যদিকে খুব অল্প বয়সের মেয়েরা বয়স্ক বর পাবে আবার সেই বরের টাকাও থাকবে আর তা দিয়ে অল্প বয়সের মেয়েটা মার্কেট করবে হা কি আনন্দ আকাশে বাতাসে।
যদিও কিছু সমস্যা হবে কিন্তু বাংলাদেশে হাজারো সমস্যা তার চেয়ে এই সমস্যা অতি সামান্য।
যেমনঃ
১। ছেলেরা তার বউকে যেভাবে ইচ্ছা সেভাবে শাসন করেতে পারবে। এটা করোনা ওটা করো না।
২। ছেলেদের চিন্তা ভাবনা বেশি বিকশিত হবে না কারণ অল্প বয়সে বিয়ে করেলে তাড়া তাড়ি একটা চাকরির দরকার হবে।আর চাকরি পেয়ে গেলে হয়ে গেলো সংসার পাগল।
৩। বেচারা মেয়ে তুমি তো এমতেই ছিলে অবহেলিত। এখন আরেকটো বেশি হবে। কারণ ১৬ বছরে তোমার বিয়ে হবে। আর এক বছরের মাথায় তুমি হবে সন্তানের মা। আর এখান থেকেই শেষ হলো তোমার জীবন, শুরু হলো সংসারের সব দেখাশুনা।
৪। এর ফলে মেয়েরা হয়ে যাবে ঘর মুখি। তাই সংসারের আয় কমে যাবে ফলে সংসারে দেখা দিবে অভাব অনটন।
৫। এর ফলে মেয়েরাদের উচ্চ শিক্ষার হার কমে যাবে। আর তার সন্তানেরা হবে না বলিষ্ট শিক্ষায় শিক্ষিত হবে না।
৬। এর ফলে বাড়বে শিশু মৃত্যু হার বা অসুখ -বিসুখের হার। কারণ মায়েরা উচ্চ শিক্ষায় শিক্ষার হার কমে যাবে এবং তাঁরা হবে অসচেতন।
৬। বর্তমানে মেয়েদের কর্ম মুখি হওযার ফলে আমাদের দেশের মাথাপিছু আয় বেড়েছিল এবং ব্যাংকের টাকার সঞ্চয় হয়েছিল অনেক কিন্তু তা আবার কমে যাবে।
যদিও বাল্যবিবাহের ফলে আমাদের ছেলে মেয়েদের মধ্যে অপ্রীতি কর ঘটনা কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে কিন্তু কতটুকু কমবে তা এখন দেখার বিষয়।
আমাদের সামাজে যা হচ্ছে তা দেখে মন হয় "গাছের গোড়ায় পানি না দিয়ে গাছে উপর পানি দেওয়া অনেক ভাল"।
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এবং আইন প্রনেতাদের কারণ আপনার গাছে উপরে পানি দিচ্ছিছেন। কি আর করা বলুল জনগণ যা চায় তাইতো আপনাদের চাওয়া। হায়! যদি প্রতি ক্ষেত্রে তা হতো তাহলে আমাদের আর অশান্তি থাকতো না।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


