somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুনিয়ার সবচেয়ে বড় সোস্যাল মিডিয়া ফেসবুক, যার কোন সিকিউরিটি নেই।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুনিয়ার সবচেয়ে বড় সোস্যাল মিডিয়া ফেসবুক, যার কোন সিকিউরিটি নেই।

জানুয়ারি মাসের ১৭তারিখে তাহেরি হুজুরের একটা ফানি ওয়াজের অংশর উপরে টিকটক ভিডিও বানিয়েছিলাম। সেটা যথেষ্ট হাস্যরসাত্মক থাকায় বেশ কিছু শেয়ার হয়। সেখান থেকেই একজন কমেন্টে হুমকি দিলো "হুজুরদের নিয়ে মশকরা করিস? হুজুরদের সাথে ফাজলামি করিস? তোর একাউন্ট খেয়ে দিবো।"

একাউন্ট যে এত সহজে খেয়ে দেওয়া যায় আমার জানা ছিল না। পরদিন রাত ১১টার দিকে ফেসবুকে ঢুকতেই লগ আউট হয়ে গেলো। আর ঢুকতে পারলাম না৷ ঢুকতে গেলেই দেখায় আমি নাকি অন্য কারো নামে একাউন্ট চালাচ্ছি তাই আমার একাউন্ট ডিজেবল করা হয়েছে। আমার পা থেকে মাটি সরে গেলো। ৮বছরের একাউন্ট আমার। শত শত ছবি, ভিডিও, মেমোরিস, লাইভ ভিডিও, স্মৃতি। সব হারালাম! শুধুমাত্র একটা টিকটক ভিডিও বানানোর দোষে?

যারা ফেসবুক সম্পর্কে জানে তাদের কথা শুনে বুঝলাম কেউ আমার নাম আর ছবি দিয়ে একাউন্ট খুলে আমারই বিরুদ্ধে প্রিটেন্ডিং রিপোর্ট মেরেছে বলে এমন হয়েছে। আমি অবাক হয়ে গেলাম। মানে ৮বছর ধরে আমি একাউন্ট চালাচ্ছি আর দু'দিন আগে খোলা একাউন্ট কে বিশ্বাস করে আমার একাউন্ট বন্ধ করে দিলো? এটা কেমন ন্যায়?
তারপর তদের কথামত নিজের পাসপোর্ট এর স্ক্যান ছবি আর সেই পাসপোর্ট হাতে ধরে ছবি তুলে সাবমিট করলাম। কয়েক ঘন্টা পরে একাউন্ট ফিরে পেলাম।

ফেসবুকে লিখালিখি, সার্কাজম, ট্রোল, সিনেমার রিভিউ, খেলার রিভিউ সব বিভিন্নমুখী লিখালিখির জন্য আমার বেশ ভালো পরিচিতি ছিল। এতে কিছু মানুষের হিংসা যেমন ছিল তেমন বিভিন্নমুখী লিখালিখির জন্য কিছু মানুষ আমাকে অনেক বেশি ঘৃণাও করে বলেই আমার মনে হয়। আমি মনে করি সবাইকেই এক রকম কেন চিন্তা করতে হবে? বিভিন্ন মানুষ বিভিন্ন চিন্তাভাবনা। কিন্তু কিছু মানুষ তাদের মতের বিরুদ্ধে কথাবার্তা নিতে পারে না। তাদেরই এক দল আবার আমার একাউন্টের দিকে কুনজর দিলো।
প্রাই ই দেখতাম আমার নাম আর ছবি দিয়ে একাউন্ট খোলা হয়। আমি অবশ্য যখনই এমন দেখতাম সাথে সাথে রিপোর্ট মেরে আইডি নষ্ট করে দিতাম। কিন্তু শেষ রক্ষা আর হলো না।

পরশুদিন সকালে হুট করে আবার আমার একাউন্ট থেকে লগ আউট হয়ে গেলো। আবার আইডেন্টিটি চাচ্ছে। আমি দিলামও। কিন্তু এবার আর একাউন্ট ফিরে দিল না। ডিজেবল করে রিভিউ বন্ধ করে দিল। আমি বর্তমানে প্রচন্ডরকম মানুষিক ট্রমার ভেতর দিয়ে যাচ্ছি। এতদিনের স্মৃতি সব হারিয়ে ফেললাম। কিন্তু তার চেয়ে বেশি রাগ হচ্ছে ফেসবুকের উপর। একবার আইডেন্টিটি ভেরিফাই করার পরেও কিভাবে তারা দুদিন আগে খোলা একটা আইডিকে বিশ্বাস করে ৮বছর বয়সী কোন রকম ভায়োলেশন নেই এমন একটা একাউন্ট রিমুভ করে দিতে পারে?

বাংলাদেশের মানুষের মানসিকতা নিয়ে আমার কোন কথা নেই। এরা কোনদিনও ভিন্ন মতকে মেনে নেয়নি। কিন্তু একজন রিপোর্ট করলেই এতদিনের পুরোনো আইডি ডিজেবল করে দেওয়া কেমন কথা! আমি সত্যিই অনেক বেশি মানসিক ট্রমার ভেতর দিয়ে যাচ্ছি। হয়ত সেলিব্রিটি ছিলাম না তবুও ৫হাজার ফলোয়ার ছিল। সব পোস্টই কিছু না কিছু শেয়ার আর পাঁচ সাতশ রিয়্যাক্ট আসতো। আমি নিজের অনুভূতি প্রকাশ করার মত ভাষ খুজে পাচ্ছি না। শুধুমাত্র ফেসবুকের দুর্বল এবং ত্রুটিপূর্ণ সিস্টেমের সুযোগ নিয়ে আমার লাইফের অনেক বড় একটা অংশ কেড়ে নেওয়া হলো।
এটা কি আমার দোষ ছিল যে আমি নিজের মতামত দিতাম? তাহলে কি সবাইকে সবার সাথে জি হুজুর জি হজুর করতে হবে? আজ আমার আইডি হারালাম। কাল আরেকজনের হারাবে। ফেসবুকের এত দুর্বল সিকিউরিটি সিস্টেমের অবস্থা দেখে আমি স্তম্ভিত।
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×