somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউ - পরিণীতা (২০১৯}

১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জীবনে এমন কিছু হারিয়েছেন যা আর কোনদিন ফিরে পাবেন না কিন্তু আপনার কাছে অতীব মূল্যবান। যা সারাজীবন মন প্রাণ দিয়ে চেয়েছেন কিন্তু শেষ পর্যন্ত আপনারই কিঞ্চিৎ অবহেলা বা ভুলে তা সারাজীবনের মত হারিয়েছেন? এবং জীবনের শেষ নিঃস্বাস পর্যন্ত তা ভুলতে পারবেন না?
শেষ সময় পর্যন্ত যার রিগ্রেট আপনাকে কুড়ে কুড়ে খাবে? ইশ্ সেদিন যদি এটা না করে ওটা করতাম তবে এটা না হয়ে ওটা হতো, এমন চিন্তা হয়?
কোন কিছুর কল্পনা আঁকড়ে ধরে বেঁচে থেকেছেন? হারানো জিনিসটাকে সবসময় আপনার পাশে অনুভব করেছেন? তাকে কল্পনা করে তার সাথে কথা বলে সময় কাটিয়েছেন? এই হারানো জিনিসটা যে কোন মানুষই হতে হবে এমন না। হতে পারে কোন ইচ্ছা বা স্বপ্ন। প্রিয় মানুষ দুনিয়া ছেড়ে যাওয়া যতটা কষ্টের ঠিক অতটাই কষ্ট হয় যখন জীবনের ইচ্ছা বা স্বপ্ন মরে যায়। সেই স্বপ্নকে ফিরে পেতে ইচ্ছা করে কখনো?

এসব প্রশ্নের উত্তর যাদের "হ্যাঁ" তাদের কাছে এটা অসাধারণ মুভিই বটে।
এটা জাস্ট একটা প্রেমের গল্প না। জাস্ট একটা প্রতিশোধ এর গল্প না। এটা একটা বাঙালির গল্প। অপ্রাপ্তির গল্প। দায়বদ্ধতার গল্প। রিগ্রেশনের গল্প। অনুভূতির গল্প। দায়িত্ববোধ এর গল্প।

মুভির একটা দৃশ্যে শুভশ্রী তার বান্ধবীদের সিঁদুরের দিকে দেখে আর হারিয়ে যায়। বান্ধবীরা তাদের সংসার পাতার গল্প বলছিলো। শুভশ্রীদেরও ইচ্ছা হয় তার পছন্দের মানুষকে বিয়ে করে সংসার পাততে। ইচ্ছে হয় কোলে বাচ্চা নিয়ে বান্ধবীদের সাথে বিয়ের গল্প করতে। কিন্তু কিভাবে? যার সাথে সংসার বাঁধতে চায় সে তো দুনিয়াতেই নেই।
এই ঘটনার সাথে রিলেটেবল বহু ঘটনা বলা যায়। ধরুন আপনি বেকার। জব পাচ্ছেনা না বা কোন কারণে করতে পারছেন না। আপনার বন্ধু খুব ভালো জব করে। বড় গাড়িতে আপনার বাসায় এসে আপনাকে তার সাকসেসের গল্প শোনাচ্ছে। আপনার মনের অবস্থাটাও ঠিক শুভশ্রীর মত হবে।

এমনই অনেক ছোট ছোট রেফারেন্স দেখতে পেয়েছি মুভিতে। অনেক বেশি রিলেটেবল ছিলো আমার কাছে।
সময় এবং অবস্থার সাথে মানুষের পরিবর্তন কত সুন্দর করে দেখনো হয়েছে!
ছোট বেলার চুলবুলি শুভশ্রী হুট করেই রাশভারি হয়ে গেলো। হুট করেই খেলে বেড়ানো মানুষটা হয়ে গেলো দায়িত্ববান।
মেহুল চরিত্রটা আমরা আমাদের নিজেদের জীবনে কি খুঁজে পাইনা!
অনেকের কাছেই টিপিক্যাল লাভ স্টোরি মনে হবে। কিন্তু এর ভেতরে অনেক ছোট ছোট রেফারেন্স আছে যা সত্যিই খুব অসাধারণ ছিলো। ব্যাক্তিগতভাবে ভীষণ সুন্দর লেগেছে মুভিটা। কিছু কিছু জায়গায় বেশ ইমোশনাল হয়ে পড়েছিলাম।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×