
আমি আর একটিবার তোমার মুখোমুখি দাঁড়াতে চাই,
ফেলে আসা সব পঁচে যাওয়া স্মৃতি মুছে
আর একটিবার মেয়ে তোমায় খুব ভালবাসতে চাই;
সময় হবে কি তোমার আরও একটিবার?
কত কিছুইতো ঘটে আমাদের অজান্তে
যান্ত্রিকতার ব্যস্ত ভিড়ে থুতু ছুড়ে মারি অন্যের মুখে,
বেলা শেষে সারাদিনের ক্লান্ত ঘামে মুছে ফেলি তার গন্ধ;
কই পরের ভোরে সূর্যরেখায় সেই ঘেন্নাতো আর আঁকিনা?
এসো আমরাও ভুলে যাই
আমাদের অতীতের ঘেন্নাযুক্ত ক্লেদ
এসো, চলো, সন্ধি করি দুজনে
পৃথিবীর সব ইতিহাসকে সাক্ষী করে;
শান্তির কপোত উড়িয়ে, সাদা নিশান আকাশে ছুঁয়ে।
আর একটিবার তোমার মুখোমুখি দাঁড়াতে চাই
আর একটিবার তোমার চোখে চোখ রেখে বলতে চাই
" বিশ্বাস করো, আজো খুব বেশী ভালবাসি তোমায়।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

