স্বপ্ন-মৃত্যু-দীর্ঘশ্বাস
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এমন কোন দেশে আমি
হারিয়ে যেতে চাই,
যেই দেশেতে মনের মাঝে
কষ্ট ব্যাথা নাই ।
এমন কোন দেশে আমি
দিন কাটাতে চাই,
যেই দেশেতে এসিড মাখা
ঝলসানো মুখ নাই ।
এমন কোন দেশে আমি
জীবন পেতে চাই,
যেই দেশেতে সন্ত্রাসীদের
কালো থাবা নাই ।
এমন কোন দেশে আমি
মন হারাতে চাই,
যেই দেশেতে সুদ-ঘুষ আর
লোক ঠকানো নাই ।
এমন কোন দেশে আমি
মানুষ হতে চাই,
যেই দেশেতে সত্য ছাড়া
মিথ্যা কথা নাই ।
এমন কোন দেশে আমি
পথ হারাতে চাই,
যেই দেশেতে বন্ধু আছে
অত্যাচারী নাই ।
এমন কোন দেশে আমি
বাঁচতে শুধু চাই,
যেই দেশেতে অন্ধ-কালো
রাজনীতিটা নাই ।
এমন কোন দেশে আমি
মৃত্যু পেতে চাই,
যেই দেশেতে অপমৃত্যুর
সম্ভাবনা নাই ।
এমন কোন দেশ কি
এই বাংলাদেশ হবে?
আসবে সেদিন জানি আমি
কিন্তু সেটা কবে?
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ...
...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু...
...বাকিটুকু পড়ুন
Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ
সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর...
...বাকিটুকু পড়ুন
১. ক্ষুধাপৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি...
...বাকিটুকু পড়ুন