somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রিয় বন্ধুটির স্মরনে....

১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পড়ন্ত বিকেলে ক্যাম্পাসের রাস্তা ধরে আনমনা হয়ে হাটছিলাম । হঠাৎ করে পেছন থেকে কে যেন পিঠের উপরে জোরে একটা থাবড়া দিল । চমকে উঠে ফিরে তাকিয়ে দেখি আমার বন্ধু উজ্জ্বল । অনেক দিন পরে দেখা ওর সাথে । সেই ফার্ষ্ট ইয়ার থেকে ওর সাথে আমার ঘনিষ্ঠতা । হলে সীট পাওয়ার কিছুদিন পর থেকেই সে আমার রুমমেট ছিল । প্রথম দিকের সেই দিন গুলোর কথা কখনও কি ভুলতে পারব আমরা । ক্যাম্পাসের গাছ থেকে আম চুরি করে খাওয়া, মাঝ রাত্রে টিচারদের বাসার সামনের গাছ থেকে কাঁঠাল পেড়ে আনা । অথবা দু'জনে মিলে বিকেল বেলায় গ্রামের পথে হাটতে বের হয়ে চলে যাওয়া বহুদুর..... পথ হারিয়ে ফেলে হলে ফিরতে অনেক রাত হয়ে যাওয়া, তারপর অন্ধকারের মধ্যে বাঁশঝাড়ের কাছে এসে ভয় দেখানোর জন্য দৌড়ে পালানোর উত্তেজনার কথা । নাহ্‌! সেই সব স্মৃতি কখনও ভুলে যাওয়া সম্ভব না । বহুদিন পরে আজ আবার উজ্জ্বলের দেখা পেয়ে আমি যেন আকাশের চাঁদ হাতে পেলাম । চিৎকার দিয়ে ওকে জাপটে ধরে বলে উঠলাম 'দোস্তরে, কই ছিলি এতদিন' । কত কথা জমে আছে মনের মধ্যে, তোকে সঅব বলব । তার আগে চল কোথাও বসি । হেটে হেটে শহীদ মিনারের সিঁড়িতে গিয়ে বসলাম দু'জনে । তারপর দোস্ত, বল কই থাকিস এখন..। উজ্জ্বল আমার কথা এড়িয়ে গিয়ে জানতে চাইল, 'বাদ দে তো, আমার কথা, আগে বল তোর কি অবস্থা' । মাষ্টার্স ফাইনাল কবে তোদের? আমি বললাম দোস্তরে, আর বলিস না, আমাদের ডিপার্টমেন্ট তো গদাই লষ্করি চালে চলে, আরও ৬-৭ মাস লাগবে মনে হয় । তোরা তো শেষ করে চলেই গেলি, আমাদের ছেড়ে । জানিস, ক্যাম্পাসে বড় একা একা লাগে এখন । আমাদের ব্যাচের হাতে গোনা কয়েকটা ডিপার্টমেন্টের শুধু পরীক্ষা বাকি আছে । বাকি সবাই চলে গেছে । হঠাৎ দেখি উজ্জ্বলের চোখে পানি । বললাম, কিরে দোস্ত, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? উজ্জ্বল কোন কথা না বলে উঠে দাড়াল । তারপর বলল, আজ আর সময় নেইরে দোস্ত, আর একদিন এসে তোর সাথে অনেকক্ষন গল্প করব । আমি অবাক হয়ে কিছু একটা বলতে যাচ্ছিলাম তার আগেই আমার মোবাইল ফোনের কর্কশ এলার্ম আমার ঘুমটা ভাঙিয়ে দিল । ..... তারপর নিজের অজান্তেই আমার চোখ দুটো ভিজে গেল ।


উজ্জ্বল অনেকদিন আমার রুমমেট ছিল । গতমাসের ২৭ তারিখে সুইসাইড করে মারা গেছে ...
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৪৫
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×