একজন রিকশাওয়ালা ও আমার অক্ষমতা!!
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নিজের বাসার সামনের রাস্তায় পৌঁছে ৩-৪ বার বলার পরও রিক্সা থামাচ্ছে না দেখে ৭০ বছরের বেশি বয়স্ক রিক্সাওয়ালার পিঠে হাত দিলাম, দিয়ে রীতিমত চমকে উঠলামঃ সারা গায়ে খুব জ্বর। নিজের সামর্থ্য অনুযায়ী ১২ টাকার ভাড়ার জায়গায় ঝটপট মানিব্যাগ খুলে দেখলাম খুব বেশি টাকা নেই। তারপরও ৭০ টাকা দিয়ে দিলাম। এবং বুঝলাম লোকটার শ্রবণশক্তি নষ্ট হয়ে গেছে বয়সের ভাঁড়ে, তাই আমার ডাক শুনেনি। সারা গায়ে জ্বর নিয়ে এই বয়সে হয়ত হঠাৎ করেই বাধ্য হয়ে রিক্সা চালাতে হচ্ছে।
আমার দিকে তার কাঁপা কাঁপা হাত বারিয়ে আমার হাত ছুঁয়ে কিছু একটা বলতে চাইল, খুব কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইল, কিন্তু বুঝলাম কথা বলার ক্ষমতাও তিনি হারিয়েছেন। খুব অবাক হয়ে ভাবলাম ঃ এ কেমন পৃথিবী যেখানে মানুষের মাঝে এত বৈষম্য? মানুষকে কেন এই বয়সে এসে রিক্সা চালানোর মত এত কষ্টকর কাজ করে যেতে হবে? কেউ কি এটার জবাব দেবেন? আমি খুব বিক্ষুব্ধ হয়ে নিজের অক্ষমতাকে বার বার গালি দিতে লাগলাম। কিচ্ছু ভাল লাগে না। মনে হয় এ পৃথিবীতে চরম স্বার্থপরের মত এ আমি বেচে আছি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪০

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে...
...বাকিটুকু পড়ুন
পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলোকিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুনরেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন