somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিনিকলের আধা কিলোমিটারেই প্রতি কেজিতে পার্থক্য ১৯ টাকা

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজশাহী চিনিকল গেটে বর্তমানে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৩৩ টাকায়। অথচ সেখান থেকে মাত্র আধা কিলোমিটার দূরে কাঁটাখালী বাজারে একই চিনি বিক্রি হচ্ছে ৫২ টাকা কেজি দরে। আশপাশের বাজারগুলোতে ও একই দরে বিক্রি হচ্ছে।
সরকারি চিনিকলের সাশ্রয়ী দরে বিক্রি করা চিনি মাত্র আধাকিলোমিটার দূরে এসেই কেজিপ্রতি ১৯ টাকা বেশিতে বিক্রি হওয়ায় ক্রেতাসাধারণ ক্ষোভ প্রকাশ করেছে। এদিকে ডিলাররা দাবি করছেন, তাঁরা চাহিদা অনুযায়ী মিল থেকে চিনি পাচ্ছেন না বলে জনগনকে কম দামে দেওয়া যাচ্ছে না।
রাজশাহী চিনিকল সূত্র জানিয়েছে, তাদের গুদামে গত মঙ্গলবার পর্যন্ত ৪০৩ মেট্রিক টন চিনি অবিক্রিত রয়েছে, মিল গেটে যা নির্ধারিত ডিলারদের কাছে ৩৩ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
অন্যদিকে বেসরকারি চিনিকলগুলো ডিলারদের কাছে ৪০ টাকা কেজি দরে চিনি বিক্রি করছে। তবে ডিলাররা সরকারি-বেসরকারি উভয় চিনিকল থেকে নেওয়া চিনিই বাজারে ৫২ টাকা দরে বিক্রি করছেন।
রাজশাহী চিনিকল সূত্র জানা গেছে, এর আওতায় বিভাগীয় শহরটিতে মোট ৩৩ জন ডিলার রয়েছেন। যাঁরা প্রতি মাসে এক টন করে বছরে পাঁচ থেকে ছয় মাস চিনি বরাদ্ধ পান।

কাঁটাখালী বাজারে গত মঙ্গলবার দেখা গেছে, খুচরাপর্যায়ে ছোটখাটো দোকানগুলো প্রতি কেজি চিনি ৫২ টাকা আর পা্কারি বিক্রেতারা ৫১ টাকা দরে বিক্রি করছেন। ব্যবসায়ী-ডিলাররা জানান রাজশাহী শহরে প্রতিদিন ৩০ থেকে ৫০ মেট্রিক টন আর গোটা জেলায় ১০০ থেকে ১৫০ মেট্রিক টন চিনির চহিদা রয়েছে।
রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, 'সরকারি চিনিকলের চিনি সাশ্রয়ী মূল্যে দেওয়া সরকারের সিদ্ধান্তটি প্রশংসনীয়। কিন্তু বেসরকারি চিনিকলের চিনির দাম বেশি ধরার কারনে জনগন এই সুবিধাটি ভোগ করতে পারছে না।

তথ্যসূত্র: প্রথম আলো
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×