চিনি নিয়ে ছিনিমিনি সকালে এক দাম তো বিকালে আরেক
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মোহাম্মদপুরের তাজমহল রোডের বাসিন্দা গৃহবধু সেলিনা রহমান বৃহস্পতিবার সকালে টাউন হল বাজারের ইসলাম ট্রেডার্সে গিয়ে চিনির দাম জানতে চাইলে দোকানি মোঃ মানিক বলেন, আপা কিভাবে যে বলব চিনির কেজি কত। কারণ সকালে এক দাম, বিকালে আরেক দাম আবার রাতে আরেক দাম। তবে এখন (সকাল সাড়ে ১১টা) চিনির কেজি ৫৬ টাকা। কেন এ অবস্থা জানতে চাইলে মানিক বলেন, চিনির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সকালে শুনেছিলাম পাইকারি বাজারে প্রতি বস্তা ২৮শ' টাকা। ১১ টার পরে বস্তা প্রতি ৫০ টাকা বেড়ে হয়েছে ২৮৫০ টাকা। টিসিবি এবং চিনি কর্পোরেশন ছাড়া বাজারের সবখানে চিনির দাম এখন নিয়ন্ত্রনহীণ। প্রতিনিয়ত দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে।
বৃহস্পতিবারে নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সর্বত্রই চিনির বাজার চড়া। খুচরা বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকায়। দাম আরো বাড়তে পারে বলে আশংকা বিক্রেতাদের। তবে টিসিবি ডিলারদেরে কাছে প্রতি কেজি চিনির দাম ৪২ এবং মতিঝিলে চিনি কর্পোরেশনের সামনে প্রতি কেজি দেশি চিনি বিক্রি হচ্ছে ৩৮ টাকা দরে। দেয়া হচ্ছে মাথাপিছু এক কেজি করে।
চিনি নিয়ে এ ছিনিমিনি খেলা আর কত চলবে জাতি জানতে চায়।
তথ্যসূত্র: যুগান্তর
Click This Link
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন