somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করছে দেশী বিদেশী কোম্পানী

০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জমি, গ্যাস ও বিদ্যুতের নিশ্চয়তার কারণে অর্থনৈতিক অঞ্চলের দিকে ঝুঁকছে বিভিন্ন প্রতিষ্ঠান। বিনিয়োগের জন্য উদ্যোক্তারা যেসব সুযোগ-সুবিধা চান তা অর্থনৈতিক অঞ্চলে রয়েছে। এখানে বিনিয়োগে শুল্কমুক্ত সুবিধা, নীতি সহায়তা, ইউটিলিটি এবং সার্বিক অবকাঠামো সুবিধা রয়েছে। আবার বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সেবাও চালু করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এসব কারণে অর্থনৈতিক অঞ্চল ঘিরে দেশি-বিদেশি কোম্পানির আগ্রহ বাড়ছে। দেশি উদ্যোক্তাদের পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলে বড় বিনিয়োগের প্রস্তাব দিয়েছে বিদেশি অনেক কোম্পানি। বিনিয়োগে আগ্রহী বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্রের আমেরিকান ইথান কোম্পানি, চীনের জিঝিয়াং জিনদুন হোল্ডিং গ্রুপ কোম্পানি লিমিটেড, সিঙ্গাপুরের ইন্টার-এশিয়া গ্রুপ পিটিই লিমিটেড এবং যুক্তরাজ্যের এনআরবি ইনভেস্টরস গ্রুপ লিমিটেড। দেশীয় প্রতিষ্ঠানের মধ্যে বিনিয়োগের নতুন প্রস্তাব দিয়েছে সামিট করপোরেশন লিমিটেড, রানার গ্রুপ, বিএসআরএম গ্রুপ এবং ওমেরা ফুয়েলস লিমিটেড। এ ছাড়া আটটি শিল্প গ্রুপ অর্থনৈতিক স্তরে অবকাঠামো উন্নয়নে এরই মধ্যে প্রি-কোয়ালিফিকেশন বা প্রাক-যোগ্যতা লাইসেন্স সংগ্রহ করেছে। এগুলো হলো এ কে খান গ্রুপ, আবদুল মোনেম লিমিটেড, আমান গ্রুপ, মেঘনা গ্রুপ, বে গ্রুপ, মাইশা ও ইউনাইটেড এবং বসুন্ধরা গ্রুপ। ছয় শতাংশের বৃত্ত ভেঙে জিডিপি প্রবৃদ্ধি সাত শতাংশ ছাড়িয়েছে। চীন এবং বিশ্বব্যাংকের প্রধানের সফরে বিনিয়োগকারীরা ইতিবাচক বার্তা দিয়েছেন। এর ওপর রিজার্ভ বাড়ছে এবং অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। আমেরিকান ইথান কোম্পানি কক্সবাজারের মাতারবাড়ী এলাকার মহেশখালী-৩ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। ২০০ একর জমির ওপর তারা বড় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে। দ্বৈত জ্বালানির এ বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এতে প্রায় ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। চীনের জিঝিয়াং জিনদুন হোল্ডিং গ্রুপ কোম্পানি লিমিটেড চট্টগ্রামের মীরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। সিঙ্গাপুরের ইন্টার-এশিয়া গ্রুপ পিটিই লিমিটেড এক হাজার ৩০০ একর জমির ওপর কক্সবাজারের সাবরাং টুরিজম পার্কের উন্নয়ন করবে। যুক্তরাজ্যের এনআরবি ইনভেস্টরস গ্রুপ তিনটি এগ্রো প্রসেসিং প্ল্যান্ট নির্মাণের প্রস্তাব দিয়েছে। সব ধরনের সুযোগ সুবিধা থাকায় অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে আগ্রহী দেশি বিদেশি কোম্পানী।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×