somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজিটালাইজ বিচার বিভাগ

২৫ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগের সঙ্গে সরকারের আইসিটি ডিভিশন একযোগে কাজ করছে। রূপকল্প-২০২১ বাস্তবায়নের অংশ হিসেবে বিচার বিভাগকে ডিজিটালাইজ করতে এক হাজার ৬শ ৬৩ কোটি টাকা ব্যয় করবে বাংলাদেশ সরকার। বিচার বিভাগ ডিজিটাইজেশনে একগুচ্ছ পরিকল্পনায় রয়েছে সুপ্রিম কোর্টের রেকর্ড রুম অটোমেশন করা এবং পুরাতন রেকর্ডসমূহ ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা। বিচার ব্যবস্থাধীন সকল অফিসকে সংযুক্ত করে একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের(ভিপিএন) আওতায় আনার মাধ্যমে দেশে আধুনিক বিচার ব্যবস্থাপনা বাস্তবায়নে আইসিটি বিভাগ ইতোমধ্যে ‘ই –জুডিসিয়ারী’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। এই ‘ই-জুডিসিয়ারী প্রকল্পের আওতায় সুপ্রিম কোর্টের ডেটা সেন্টার আপগ্রেড করা এবং ঢাকা ছাড়া দেশের অন্য ৬৩ জেলায় ৬৩টি মাইক্রো ডেটা-সেন্টার স্থাপন করে সুপ্রিম কোর্টের ডেটা সেন্টারের সঙ্গে আন্তঃসংযোগ স্থাপন করা হবে। এছাড়াও বিচারপতি ও বিচারকদের দুই হাজার ল্যাপটপ ও ট্যাব প্রদান করা হবে। এরইমধ্যে ২২০টি ট্যাব বিচারকদের জন্য দেয়া হয়েছে। ৬৪ জেলার মোট ১৪শ কোর্ট রুমকে ই-কোর্ট রুমে রুপান্তর এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার সাক্ষ্যগ্রহণ ও ডিজিটাল এভিডেন্স রেকর্ডিং ব্যবস্থার উন্নয়ন করার পরিকল্পনা রয়েছে। এছাড়া ৬৪ জেলার বিচারকদের বাসভবনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। আইসিটি বিভাগ দেশের সকল আদালতকে ইন্টারনেট সংযোগের আওতায় নিয়ে এসেছে। বর্তমানে অনলাইনে কজলিস্ট প্রাপ্তির মাধ্যমে জনগণ তাদের মামলার ফলাফল ঘরে বসেই দেখতে পায়। এছাড়া সুপ্রিম কোর্টে অনলাইন বেইল কনফার্মেশন সফটওয়্যার চালু হয়েছে। জামিন জালিয়াতিরোধে এই সফটওয়্যার বিশেষভাবে কার্যকর হবে। এসব পদক্ষেপের মাধ্যমে বিচার বিভাগ এক নতুন যুগে প্রবেশ করছে।

সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×