somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নৌ নির্মাণ শিল্পে নতুন অধ্যায়ের সূচনা

২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


খুলনা শিপইয়ার্ড-এর মাধ্যমে দেশ প্রথমবারের মত বড় মাপের যুদ্ধজাহাজ নির্মাণের গৌরব অর্জন করতে যাচ্ছে। ৮ শতাধিক কোটি টাকা ব্যয়ে খুলনা শিপইয়ার্ড বাংলাদেশ নৌ বাহিনীর জন্য যে দুটি ‘লার্জ পেট্রোল ক্রাফট(এলপিসি) নির্মাণ করছে, তার প্রথমটি আগামীকাল (বৃহস্পতিবার) সকালে লঞ্চিং করবেন নৌ বাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ-ওএসপি, এনডিসি, পিএসসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতবছর ৬ সেপ্টেম্বর ‘কিল-লে’র মাধ্যমে এ দুটি এলপিসি’র নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন। নির্ধারিত সময়ের মধ্যেই শিপইয়ার্ড এসব যুদ্ধ জাহাজের নির্মাণ কাজ সম্পন্ন করছে। নৌ বাহিনীর নিয়ন্ত্রণাধীন খুলনা শিপইয়ার্ড এর আগে চীনা কারিগরি সহায়তায় সাফল্যজনকভাবে আরো ৫টি পেট্রোল ক্রাফট নির্মাণ কাজ সম্পন্ন করে। আগামীকাল সকালে খুলনা শিপইয়ার্ড প্রাঙ্গণে এক জাককমকপূর্ণ অনুষ্ঠানে নৌ-বাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ দেশে নির্মিত প্রথম বড় মাপের যুদ্ধ জাহাজ-এলপিসি রূপসা নদীতে ভাসানোর মধ্যমে নৌ নির্মাণ শিল্পে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন। প্রায় ২১০ফুট দৈর্ঘ ও ৩০ফুট প্রস্থ এবং প্রায় ১৪ফুট গভীরতার এসব সমর নৌযান ঘন্টায় প্রায় ২৫নটিক্যাল মাইল বা প্রায় ৪৭কিলোমিটার বেগে গভীর সমুদ্র সহ উপকুলের লক্ষস্থলে চলতে সক্ষম হবে। দেশের সমুদ্র বিরোধী নিস্পত্তি সহ সীমানা নির্ধারণের পরে ‘ব্লু ইকনমি’র যে দ্বার অবারিত হয়েছে, তা রক্ষায় বাংলাদেশ নৌ-বাহিনীর ভূমিকা অপরিসীম। আর এ লক্ষকে সামনে রেখে সরকার নৌ বাহিনীকে যুগপোযোগী করার যে উদ্যোগ গ্রহণ করেছেন এসব লার্জ পেট্রোল ক্রাফট নির্মাণ তারই অংশ। প্রতিটি যুদ্ধ জাহাজে ৭০ জন করে নাবিক থাকছে। জাপানের নৌ জরিপ ও পরামর্শক প্রতিষ্ঠান ‘ক্লাস এনকেকে’র তত্বাবধানে চীনা কারগরি সহযোগীতায় নির্মিত এ যুদ্ধ জাহাজটিতে ১টি ৭৯.২০মিলিমিটার কামান ছাড়াও আরো একটি ৩০মিলিমিটার অনুরূপ কামান সংযোজন করা হচ্ছে। টর্পোডো ও মিসাইল সমৃদ্ধ এসব যুদ্ধ জাহাজ নির্মাণের মাধ্যমে খুলনা শিপইয়ার্ড সমর শিল্পে উপমহাদেশের বিশষ অবস্থান করে নিতে যাচ্ছে। এসব যুদ্ধ জাহাজ থেকে ১৫কিলোমিটার দুরে সমুদ্র থেকে আকাশে ও ভূমিতে শত্রুর লক্ষস্থলে আঘাত হানার মত মিসাইল সহ অত্যাধুনিক সমর সরঞ্জাম সংযোজন করা হচ্ছে। এছাড়াও যুদ্ধজাহাজ দুটিতে ১টি করে ট্রাকিং রাডার, দুটি করে নেভিগেশন রাডারস ও ১টি হাল মাউন্টড সোনারসহ বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম সংযোজন করা হচ্ছে। প্রতিটি যুদ্ধ জাহাজে চীনে তৈরী ৭ হাজার ৬৪০ অশ্ব শক্তির ২টি করে মূল ইঞ্জিন ছাড়াও অমেরিকার ‘ক্যটার পীলার’ কোম্পানীর ১৬৫ কিলোওয়াটের ২টি করে জেনারেটর ইঞ্জিনও থাকছে। অত্যাধুনিক এসব সমর নৌযান ৬৭৮ মেটিক টন পানি অপসারণ করে ঘন্টায় প্রায় ৪৭কিলোমিটার বেগে ছুটে চলতে সক্ষম।এসব যুদ্ধ জাহাজ বাংলাদেশ নৌ-বাহিনীর বহরে যুক্ত হলে তা দেশের ত্রীমাত্রিক নৌবাহিনী গঠন সহ সমুদ্র সম্পদ রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেবে।দেশ যে আধুনিকতায় এগিয়ে যাচ্ছে এই যুদ্ধ জাহাজ নির্মান তার জ্বলন্ত প্রমাণ।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×