somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্যাস আসবে, থাকবেও

২৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে গ্যাস সরবরাহ করা হয় মূলত বাখরাবাদ-চট্রগ্রাম গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন দিয়ে তিতাস গ্যাসের বাখরাবাদ গ্যাস ক্ষেত্র থেকে। বর্তমানে ১৭৫ কিলোমিটার দৈর্ঘ্যের ২৪ ইঞ্চি প্যারালালের এই গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহের কারণে চট্টগ্রামের কিছু এলাকায় কখনো কখনো গ্যাস সংকট দেখা দেয়। তবে দেশের গ্যাস সঞ্চালন ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশকে ১৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ অর্থ ব্যয় করে দেশের প্রধান গ্যাস ক্ষেত্রগুলোর উন্নয়নের পাশাপাশি বিতরণ ব্যবস্থারও উন্নয়ন করা হবে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে বুধবার এডিবির দ্বিপাক্ষিক ঋণচুক্তি স্বাক্ষর হবে। উল্লেখ্য, গত মাসে এডিবির সদর দফতর ম্যানিলায় অনুষ্ঠিত বোর্ড সভায় প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে। এডিবির অর্থায়নে নেয়া প্রকল্পটিতে চীনের নেতৃত্বে নবগঠিত এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) ৬ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে। এটি এআইআইবির যৌথ অর্থায়নে বাংলাদেশে এডিবির দ্বিতীয় প্রকল্প। সব মিলে প্রকল্পে বিদেশি সহায়তা আসবে ২২ কোটি ৭০ লাখ ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় এক হাজার ৮০০ কোটি টাকা। চুক্তির আওতায় দেশে প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও বিতরণ অবকাঠামো এবং দক্ষতা উন্নয়ন প্রকল্পে সহায়তার আওতায় তিতাস গ্যাস ক্ষেত্রে সাতটি ওয়েলহেড গ্যাস কমপ্রেসার স্থাপনের মাধ্যমে গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং চট্টগ্রাম থেকে ফেনী হয়ে বাখরাবাদ পর্যন্ত ৩৬ ইঞ্চি প্যারালালের ১৮১ কিলোমিটার গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন স্থাপনের মাধ্যমে গ্যাস ট্রান্সমিশন পাইপলাইনের ক্ষমতা বাড়ানো হবে। ২০২১ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করতে সর্বমোট ৪৫ কোটি ৩০ লাখ ডলার ব্যয় হবে। এতে বাংলাদেশ সরকারের তহবিল থেকে ব্যয় হবে ২২ কোটি ৬০ লাখ ডলার। নতুন এই গ্যাস ট্রান্সমিশন লাইন স্থাপনের ফলে দেশের প্রধান বন্দরনগরী চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×