somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজিটাল সেবায় মুঠোফোনে কৃষিতথ্য

০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কৃষি হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম শিল্প। জিডিপির প্রায় ২৩ শতাংশ আসে কৃষি হতে। অন্যদিকে সরকারের রয়েছে ‘ডিজিটাল বাংলাদেশ’ স্লোগান। তাই কৃষিতে নয়া তথ্যপ্রযুক্তির ব্যবহার খুবই কাঙ্ক্ষিত একটি বিষয়। সরকারের রয়েছে কৃষি তথ্য সেবা (আইইএস) এবং ই-কৃষি সেবা। বাংলা ওয়েবসাইট, কৃষি কল-সেন্টার, মাল্টিমিডিয়া ই-বুক, টাচ স্ক্রিন কিয়স্ক ইত্যাদি হল এসকল সেবার উদাহরণ। ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের মাধ্যমে কৃষিবিষয়ক তথ্য পুরাতন পদ্ধতিতে এবং নয়া তথ্যপ্রযুক্তির মধ্য দিয়ে পরিবেশন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার প্রবর্তন করেছে তিনটি অ্যাপ—‘কৃষকের জানালা’, ‘কৃষকের ডিজিটাল ঠিকানা’ ও ‘বালাইনাশক নির্দেশিকা’। এই তিনটি অ্যাপের মাধ্যমে কৃষকের যাবতীয় সমস্যার সমাধান হতে পারে। কৃষককে কেবল এই তিনটি অ্যাপ তার মোবাইল ফোনে ডাউনলোড করতে হবে। নিঃসন্দেহে এটা একটি প্রশংসনীয় উদ্যোগ। এই ধরনের উদ্যোগের ফলে কৃষিজ তথ্য ও কৃষকের মধ্যকার ব্যবধান একেবারে ঘুচে যাবে। বিনিয়োগ ব্যতীত মধ্যস্বত্বভোগীরা এতকাল যে সুবিধা নিয়ে কৃষককে ঠকিয়ে আসছিল, তা দূর হতে চলল। কারণ ফসল ফলানোর তথ্য এখন কৃষক নিজেই সংগ্রহ করতে পারবে, আবার ফসল বাজারজাত কবার ক্ষেত্রে তার দখল অনেকখানি প্রতিষ্ঠিত হবে। কারণ কৃষক এসকল অ্যাপ হতে বিভিন্ন বাজারের সর্বশেষ দর বা খবরাখবর জানতে পারবে। এইভাবে কৃষকের নানান দুর্ভোগ কমে আসবে। এতদিন কৃষি সম্প্রসারণ বিভাগ, মাঠপর্যায়ের কর্মকর্তা, নিজেদের মধ্যে তথ্যের আদান-প্রদান ও রেডিও-টেলিভিশন ইত্যাদির মাধ্যমে কৃষক তথ্য পেয়েছে। তথ্য জানার জন্য তথ্যপ্রযুক্তিগত ব্যবস্থা ছিল ওয়েবসাইট কিংবা ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র। ওয়েবসাইট ব্যবহারে ছিল নানান সীমাবদ্ধতা। একটি ওয়েবসাইট ব্যবহার করতে প্রয়োজন ইন্টারনেটের সংযোগ ও কিছুমাত্রায় ইংরেজি জ্ঞান। কিন্তু সাধারণ কৃষকের পক্ষে তা অনেকখানি অসম্ভব ছিল। ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র হতে তথ্য পেতে কৃষককে কেন্দ্রে যেতে হয়। আবার সকল কেন্দ্র যে ভালোমতো চলছে তাও নয়। তাই এই দুইটি সেবার তুলনায় মুঠোফোনে তথ্য পৌঁছাইয়া গেলে তা অধিক কার্যকর হবে। কারণ আজকাল সব কৃষকই মোবাইল ফোন ব্যবহার করেন। এর ফলে কৃষি তথ্যসেবার সর্বোচ্চ সুবিধা কৃষক পাবে। এতে একদিকে কৃষক যেমন উপকৃত হবে তেমনি দেশ অর্থনৈতিক দিক দিয়ে হবে সমৃদ্ধশালী।

সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

×