somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাতারবাড়ির ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আবাসন প্রকল্প

১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশীয় অবকাঠামো উন্নয়নের আওতায় কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িকে ঘিরে এলএনজি প্রকল্প, কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্রবন্দরের আদলে বিশাল জেটি নির্মাণ নিয়ে যে মহাযজ্ঞ শুরু হয়েছে তাতে বিপুল পরিমাণ ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ করতে হয়েছে। ফলে বসত ভিটেসহ জমিজমা হারাতে হয়েছে অনেক স্থানীয় বাসিন্দাকে। কিন্তু বর্তমানে রাষ্ট্রপরিচালনায় আছে গণতান্ত্রিক সরকার, জনতার নিকট দায়বদ্ধতায় উজ্জীবিত। সরকারের নির্দেশনাতেই মাতারবাড়িতে ১৩ একর জমিতে পরিকল্পিত আবাসন প্রকল্পের মাধ্যমে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্পে কাজ করা কোল্ড পাওয়ার জেনারেশন কোম্পানি। উদ্যোগ বাস্তবায়নে দায়িত্ব দেয়া হয়েছে দুটি বেসরকারি প্রতিষ্ঠানকে। এ লক্ষ্যে মাতারবাড়ির ধলঘাটার সীমান্ত এলাকা সাইবার ডেইল-এ গড়ে তোলা হবে ক্ষতিগ্রস্ত ৪১ পরিবারের বসবাসের বাড়িঘর। ভূমি থেকে ৪০ ফুট উঁচু করে ভরাট করা হবে ১৩ একর জমি। নানা প্রাকৃতিক দুর্যোগ - ঘূর্ণিঝড়, সাইক্লোন, বন্যা, খরা জলোচ্ছ্বাস ও ভূমিকম্পসহ নানা দুর্যোগ থেকে নিরাপদ রাখতে ৪০ ফুট উঁচু করে ভরাট করা হবে আশ্রয় কেন্দ্রটি। ভরাট করা ভূমিতে সেমিপাকা টেকসই বাড়ি নির্মাণ করা হবে ক্ষতিগ্রস্তদের জন্য। উল্লেখ্য, কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকার জমি ও ভিটেমাটি হারা লোকজন বর্তমানে পাউবোর বাঁধ ও সরকারি খাস জমিতে মানবেতর জীবনযাপন করে আসছে। ধলঘাটার দু’ইউপি চেয়ারম্যান, ২জন এনজিও প্রতিনিধি ও জেলা প্রশাসনের একজন প্রতিনিধিসহ মোট পাঁচ সদস্যের টিম দীর্ঘদিন জরিপ ও অনুসন্ধান করে ক্ষতিগ্রস্ত ৪১ পরিবারকে শনাক্ত করেছে। এ প্রকল্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পুনর্বাসনের মাধ্যমে তাদের সামগ্রিক নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। সুস্থ ও সুন্দর পরিবেশে মানসম্মত জীবনযাপনের জন্য যে সকল নাগরিক সুবিধা প্রয়োজন সবই তারা ভোগ করবেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য থাকবে পৃথক পৃথক বাড়ি, খেলার মাঠ, স্কুল, মাদরাসা, মসজিদ, ক্লিনিক, সুপেয় পানির ব্যবস্থা ও স্বাস্থ্য সম্মত টয়লেট। চলতি বছরের শেষের দিকেই এসব বাড়ির বাসিন্দা হবে মাতারবাড়ির ধলঘাটার সুবিধাবঞ্চিত ঐ ৪১ পরিবার। মাতারবাড়ির ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আবাসন প্রকল্পের এই সময়োপযোগী উদ্যোগ সরকারের ইতিবাচক, জনবান্ধব ভাবভূর্তিকে আরও অধিকতর সমৃদ্ধ করবে – সাফল্যের ডানায় যুক্ত করবে নতুন পালক।

 
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

×