somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যানজটমুক্ত করতে ‘একীভূতকরণ’ পদ্ধতি

৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পরিবহনে শৃঙ্খলা ও নগরজীবনে স্বস্তি ফেরাতে ফ্র্যাঞ্চাইজিং (একীভূতকরণ) পদ্ধতি চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ পদ্ধতি বাস্তবায়িত হলে সুশৃঙ্খল হবে যানবাহন, যানজটমুক্ত হবে ঢাকা। এ পদ্ধতিতে একটির পর একটি গণপরিবহন সিডিউল অনুসারে নির্ধারিত স্টপেজে আসবে ও ছেড়ে যাবে। স্টপেজ ছাড়া যাত্রী ওঠানো-নামানো হবে না। সব গাড়ি রাস্তায় নিয়ম মেনে সারিবদ্ধভাবে চলবে, প্রতিযোগিতা করবে না। আগামী ৮/৯ মাসের মধ্যে ঢাকাকে এ থেকে এফ পর্যন্ত ৬টি জোনে ভাগ করা হবে। প্রতিটি জোনে একই রঙের গাড়ি চলাচল করবে। এক জোনে নির্দিষ্ট রঙের ছাড়া অন্য জোনের গাড়ি চলতে পারবে না। রাজধানীর সকল বাস কোম্পানিগুলোকে মোট ৭টি কোম্পানির আওতায় আনা হবে। এসব কোম্পানি চলবে নির্দিষ্ট সংগঠনের অধীনে। সকল বাসের আয়-ব্যয়ের হিসাবসহ সবকিছু নিয়ন্ত্রণ করবে সংগঠনগুলো। যাত্রীদের জন্য স্মার্ট টিকিট বা ই-টিকিটিং সেবা চালু করা হবে। সবাই কার্ডের মাধ্যমে টিকিট সংগ্রহ করবেন। এর মাধ্যমে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করার আর কোন অপশন থাকবে না। কেউ আশুলিয়া থেকে গুলিস্তান বা সদরঘাট যেতে চাইলে তিনি একটিমাত্র টিকিট কিনবেন। একই টিকিটে গাবতলীতে এসে বাস পরিবর্তন করে আরেকটিতে উঠবেন, নতুন টিকিট নিতে হবে না। তাছাড়া ফিটনেসবিহীন গাড়িগুলো বাতিল করে ২০১২ সালের পরে যেসব গাড়ি নিবন্ধিত হয়েছে, শুধুমাত্র সেগুলো চলাচলের অনুমতি পাবে। ভালো কন্ডিশনের বাসগুলো সার্ভিসিং করে স্কুলবাস এবং সরকারি কর্মচারী ও পুলিশের কাজে লাগানো হবে। এর ফলে যেসব কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিপূরণের পাশাপাশি তাদের জন্য বিশেষ ঋণের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই নগর পরিবহনে শৃঙ্খলা ফেরানোর কাজ অনেক দূর এগিয়েছে। টার্মিনাল ও সার্ভিসিং গ্যারেজ নির্মাণের স্থান নির্ধারণ করা হচ্ছে, ই-টিকিটিংয়ের কাজ চলছে। বেশকিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনাও বাস্তবায়িত হচ্ছে। পরিবহন মালিকদের সঙ্গে বসে আলোচনা করে সব পরিকল্পনার সঙ্গে একমত হওয়া গেছে। সবকিছু মিলিয়ে একীভূতকরণ পদ্ধতী ঢাকাকে যানজটমুক্ত রাখতে গুরুত্ত্বপুর্ন ভুমিকা রাখবে।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×