somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রতিশ্রুতি

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সুন্দরবনের দস্যুবাহিনীর আরো একটি দল তাদের অস্ত্র ও গুলি জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছে। জাহাঙ্গীর বাহিনী নামক এই দলটি সুন্দরবনের সবচাইতে বড় বনদস্যুবাহিনী ছিল বলে পত্রিকান্তরে প্রকাশিত এক খবরে জানা গেছে। ঐ বাহিনী প্রধান জাহাঙ্গীরসহ ২০ সদস্য বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। সুন্দরবনের বনদস্যুদের আত্মসমর্পণের এই ঘটনার মধ্য দিয়া বিগত ৯ মাসে মোট ৯টি জলদস্যু ও বনদস্যু বাহিনী আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের নিকট আত্মসমর্পণ করল। সুন্দরবন এলাকায় এই সকল বন ও জলদস্যুদের নৃশংস ও ক্রমাগত উৎপাতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছিল। তাদের অত্যাচারে সামগ্রিক জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে। এমতাবস্থায় আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকায় অবতীর্ণ হলে সাম্প্রতিককালে পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটতে শুরু করে। আর এরই সুফলরূপে একের পর এক বনদস্যু ও জলদস্যু বাহিনীর এই সাম্প্রতিক আত্মসমর্পণ শুরু হয়। বনদস্যুরা স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আত্মসমর্পণ করছে। রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে ক্ষমতাধর যে সকল ব্যক্তি এই জাতীয় দস্যুদের গডফাদার তাদেরকে ধরাশায়ী করতে হবে তা নাহলে সমস্যার স্থায়ী সমাধান হবে না। এই দস্যুদের বিরুদ্ধে র্যা ব-পুলিশ ও প্রশাসনের অভিযান ও ব্যবস্থাদিকেও খাটো করিয়া দেখার কোনো অবকাশ নেই। এ ক্ষেত্রে তাদের সাফল্য ও আন্তরিকতা সকলেরই দৃষ্টি কেড়েছে। সরকারের এই ভূমিকা তথা অভিযানের দরুন দস্যুদের অপতৎপরতা যথেষ্ট হ্রাস যে পেয়েছে তা বলাই বাহুল্য। সুতরাং, একদিকে প্রভাবশালীদের অন্যায় প্রভাব ও কর্তৃত্ব নির্মূলকরণ এবং অন্যদিকে আইন প্রয়োগকারী সংস্থাসমূহের অব্যাহত ও কঠোর অভিযান চালিয়ে যাওয়ার মধ্যেই এই সংকট বা উৎপাত বন্ধের প্রকৃত স্থায়ী সমাধানটি নির্ভর করছে। সুন্দরবনের নিরাপত্তা বিধান শুধু যে এলাকাবাসীর জন্য জরুরি তা নয়, দেশের অর্থনীতির চাকা ঘূর্ণায়মান রাখতেও সেখানকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক। আর এই চেতনা ও সত্যোপলব্ধি সংশ্লিষ্ট মহলের মাঝে যত দ্রুত সঞ্চারিত হবে ততই দেশের জন্য মঙ্গল। বর্তমান সরকারের সঠিক দিক নির্দেশনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের এই অভিযান অব্যাহত রাখবে এবং দেশে শান্তি, শৃঙ্খলা বজায় থাকবে এ প্রত্যাশা সবার।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×