somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পদ্মা সেতু ঘিরে দিন বদলের স্বপ্নে বিভোর

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চীনাদের নববর্ষের ছুটি শেষে আবার পুরোদমে কাজ শুরু হয়েছে। দেশের সর্ববৃহৎ এই প্রকল্পে কর্মরত চীনা কর্মীদের অনেকেই নববর্ষের ছুটিতে দেশে গিয়েছিলেন। তাদের ছুটি শেষে কাজে যোগদান করেছেন বুধবার। তবে পুরোদমে তারা কাজে লেগেছেন শুক্রবার। চলতি মাসই কাজের তদারকিতে যোগ দিচ্ছেন বিশ্বের বেশ কয়েকটি দেশের বিশেষজ্ঞ। এদিকে পদ্মা সেতুর প্রকল্পের আওতায় পদ্মার ওপর
দিয়ে ন্যাশনাল গ্রিডের বিদ্যুত লাইন স্থাপন হচ্ছে। তাই পদ্মার বুকে এই বিদ্যুত লাইনের জন্য সাতটি পিলার স্থাপন করার প্রক্রিয়ায় সয়েল টেস্ট শুরু হয়েছে। এই বিদ্যুত লাইনটি হচ্ছে শিমুলিয়া-মাঝিকান্দি ন্যাশনাল গ্রিড লাইন। নতুন এই লাইনের মাধ্যমে ন্যাশনাল গ্রিডে যুক্ত হবে শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জসহ আশপাশের জেলাগুলো। সব মিলিয়ে এখন নির্মাণযজ্ঞে অনেক স্বপ্নই দৃশ্যমান হতে চলেছে। মাওয়ায় আরও দু’টি স্প্যান এসে পৌঁছেছে। ১০টি বার্জে বিশাল এই চালান এসেছে। এর আগে আরও চারটি স্প্যান মাওয়ায় পৌঁছেছে। এর মধ্যে প্রথম স্প্যানটি ফিটিং করে লোড টেস্ট সম্পন্ন করে রাখা হয়েছে। এখন পিলার উঠলেই এই স্প্যানটি বসিয়ে দেয়া হবে। বাকি তিনটি স্প্যানও ফিটিংয়ের কাজ চলছে। নতুন দু’টি স্প্যানসহ মাওয়ায় এখন মোট স্প্যান ছয়টি। পদ্মা সেতুর ৪২টি পিলারে ৪১টি স্প্যান লাগবে। ১৫০ মিটার দীর্ঘ সেতুটির সুপার স্ট্রাকচারের প্রতিটি স্প্যানের ওজন প্রায় ২ হাজার ৯০০ টন। এদিকে মাওয়ায় পাইল ড্রাইভ করার কথা থাকলে তা সম্ভব হয়নি। চার নম্বর পিলারের কাছে সয়েল টেস্টের জন্য করা মঞ্চ গত বর্ষায় ভেঙ্গে যায়। এতে পদ্মার তলদেশে মাটিতে লোহার টিউব রয়ে গেছে। এটি অপসারণ না করে পাইল স্থাপন শুরু করা যাচ্ছে না। তাই এগুলো অপসারণের কাজ চলছে। এদিকে জাজিরা প্রান্তে ট্রানজিট পিলারে লোড টেস্ট শুরু হয়েছে। তিনটি পাইল স্থাপনের পর নিয়ম অনুযায়ী এই লোড টেস্ট। ১৪ দিন ধরে এই লোড টেস্ট করা হবে। লোড পরীক্ষার পরই আবার পাইল স্থাপন শুরু হবে। এই ট্রানজিট পিলারে ১৬টি পাইল বসবে। জাজিরা প্রান্তে ভয়াডাক্টের কাজও এগিয়ে চলেছে। তবে মাওয়া প্রান্তে নতুন টেস্ট পাইল স্থাপন এবং লোড টেস্টের পরই এই প্রান্তের কাজ শুরু হবে। কল্পনার খোলস থেকে বেরিয়ে আসছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫ কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু। ২০১৮ সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যে চলছে বিশাল এই কর্মযজ্ঞ। দৃশ্যমান হতে শুরু করেছে, মূল সেতুর নির্মাণকাজ। তাই দিন বদলের সোনালি সময়ের দিকে তাকিয়ে পদ্মা পাড়ের বাসিন্দারা। পদ্মা সেতু ঘিরে এখন চারদিকে চরম ব্যস্ততা শ্রমিকদের। দিন যত যাচ্ছে, দৃশ্যমান হচ্ছে নানা স্থাপনা। এরই মধ্যে শেষ হয়েছে কনস্ট্রাকশন ইয়ার্ড, পুনর্বাসন প্রকল্পের নির্মাণকাজ, টোল প্লাজা, রিসোর্ট। পদ্মা সেতু ঘিরে দিন বদলের স্বপ্ন বিভোর এই অঞ্চলের মানুষ।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×