somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতে পর্যটক গমনে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষে বাংলাদেশ

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণীজ্য দিন দিন বেড়েই চলছে। এছারা চিকিৎসার প্রয়োজনেও অনেক বাঙ্গালীর গন্তব্য এখন ভারত। পাশাপাশি লেখাপড়ার উদ্দেশ্যে ও বন্ধু বা আত্নীয়স্বজনের সাথে দেখা করার জন্য ভারত যাচ্ছে অনেকেই। ভারত গমনের এই ধারাবাহিকতায় চলতি বছরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে পেছনে ফেলে ভারতে পর্যটক গমনের দিক থেকে শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশ। প্রথমবারের মতো প্রতিবেশী দেশটির বিদেশী পর্যটক আগমন খাতে আয়ের প্রধান উৎস হয়ে উঠেছে বাংলাদেশ। দেশটির পর্যটন খাতে এত দিন সবচেয়ে বেশি বিদেশী ভ্রমণকারী এসেছে যুক্তরাষ্ট্র থেকে। তবে গত বছর এ ধারা ভেঙে দিয়েছে বাংলাদেশ। ২০১৬ সালে বাংলাদেশ থেকে ভারতে গেছে ১৩ লাখ ৭০ হাজার পর্যটক। এ সময় ভারতে ২০১৫ সালের তুলনায় বাংলাদেশী পর্যটকের সংখ্যা বেড়েছে ২১ শতাংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে পর্যটক সংখ্যা বেড়েছে যথাক্রমে ৮ দশমিক ২ ও ১০ দশমিক ৪ শতাংশ। ভারতে পর্যটক গমনের হিসাবে বর্তমানে যুক্তরাষ্ট্রের অবস্থান দ্বিতীয় ও যুক্তরাজ্যের তৃতীয়। বাংলাদেশ থেকে বিপুল হারে পর্যটক গমনের কারণ হিসেবে ভারতের উন্নত চিকিৎসা ব্যবস্থার সুযোগ গ্রহণ ও ব্যবসা বাণিজ্য-সংক্রান্ত ভ্রমণকে চিহ্নিত করা হয়েছে। গত কয়েক বছরে ভারতে বাংলাদেশী পর্যটকের সংখ্যা বেড়েছে অত্যন্ত দ্রুতগতিতে। ২০১২ সালেও দেশটিতে যাওয়া বাংলাদেশী পর্যটকের সংখ্যা ছিল মাত্র ৪ লাখ ৮০ হাজার। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিন গুণ। ২০১৬ সালে দেশটিতে ভ্রমণকারী মোট পর্যটকের সংখ্যা ৮৮ লাখ ৯০ হাজার। এর মধ্যে বাংলাদেশী ১৫ দশমিক ৪৭ শতাংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অংশ যথাক্রমে ১৪ দশমিক ৭৪ ও ৯ দশমিক ৫১ শতাংশ। ২০১৫ সালে মোট ১ লাখ ৩৪ হাজার ৩৪৪টি চিকিৎসা ভিসা ইস্যু করেছে ভারত। এর মধ্যে অর্ধেকই ইস্যু হয়েছে বাংলাদেশী নাগরিকদের জন্য। এর পর ২০১৬ সালের প্রথমার্ধেই ভারতে চিকিৎসা ভিসার আওতায় গমনকারীর সংখ্যা ৯৭ হাজারে পৌঁছে যায়। ভারতে চিকিৎসাসেবা নিতে যাওয়া পর্যটকের মধ্যে বাংলাদেশীদের সংখ্যা সবচেয়ে বেশি। দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ দৃঢ় করতে এরই মধ্যে বেশকিছু পদক্ষেপ নিয়েছে হাইকমিশন। দেশে চালু আটটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে এখন আর কোনো ধরনের ই-টোকেনের প্রয়োজন থাকছেনা। ভিসা নিয়ে নানা অভিযোগের সমাধান, দালালদের দৌরাত্ম্য হ্রাস ও ভিসাপ্রাপ্তি সহজতর করতে এসব কেন্দ্রে এ প্রথা বাতিল করা হচ্ছে। তবে এক্ষেত্রে ভিসাপ্রার্থীকে অবশ্যই বিমান, সড়ক বা রেলপথে যাতায়াত নিশ্চিতের টিকিট নিয়ে আসতে হবে। ২০১৬ সালের ৪ জুন থেকে ১২ দিনে ঈদ ভিসা ক্যাম্পে আবেদনকারীরা ‘ই-টোকেন’ ছাড়াই সরাসরি আবেদনপত্র জমা দেয়ার সুযোগ পেয়েছে। এসব আবেদনকারীকে এক বছরের জন্য মাল্টিপল ভিসা দেয়া হচ্ছে। দুই দেশের সু-সম্পর্কের কারণেই ই-টোকেন ছাড়াই ঈদ ভিসা ক্যাম্পে আবেদনপত্র জমা দেয়া, মোবাইল ফোনে পাসওয়ার্ড ও সাক্ষাতের তারিখ এসএমএস (ক্ষুদে বার্তা) আকারে পাঠানো এবং নারী আবেদনকারীদের ভিসা আবেদন সরাসরি জমা ও গ্রহণ ইত্যাদি উল্লেখযোগ্য।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×