somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোহিঙ্গা শরণার্থী ইস্যু দ্বিপাক্ষিক নয়, মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের গত কয়েক যুগ ধরে চলে আসা রোহিঙ্গা শরণার্থী সমস্যাটি বাংলাদেশ সরকার বিভিন্ন সময় নানা উপায়ে সমাধান করে আসছে, এ সমস্যাকে ধরে নেয়া হয়েছে দ্বিপাক্ষিক সমস্যা। অর্থাৎ এ মিয়ানমার ও বাংলাদেশের সমস্যা। বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা কখনই ভারত-পাকিস্তানের কাশ্মীর সমস্যার মতো নয়। এ কোন মতেই দ্বিপাক্ষিক সমস্যা নয়। সমস্যাটি সম্পূর্ণরূপে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণে তাদের দেশের নাগরিক বাংলাদেশে শরণার্থী হিসেবে আসতে বাধ্য হয়েছে। কোন দেশের অভ্যন্তরীণ সমস্যার কারণে যদি ওই দেশের নাগরিক ভিন্ন দেশে শরণার্থী হয়, তখন প্রথমেই দায়িত্ব পড়ে যে দেশের মানুষ শরণার্থী হয়েছে- তাকেই ওই সমস্যা সমাধান করা। এখানে একটা বিষয় উল্লেখ করা দরকার, জাতিগত, ধর্মগত বা গোষ্ঠীগত কারণে কোন মানবগোষ্ঠী যখন চরম সমস্যার মুখে পড়ে, তাদের জীবন বিপন্ন হয়, তখনই তারা শরণার্থী হয়। তখন তাদের কিছু অংশ প্রতিবেশী কোন দেশে বা অনেকগুলো দেশে নিরাপদ আশ্রয় খোঁজে। আর কিছু অংশ বিদ্রোহী হয়। এই বিদ্রোহীদের যাই শক্তি থাকুক না কেন, তা নিয়ে প্রতিরোধে নেমে পড়ে। কখনও কখনও এই প্রতিরোধ সশস্ত্র হয়, কখনও তা বিচ্ছিন্নতাবাদীতেও রূপ নেয়, কখনও সন্ত্রাসের আকার ধারণ করে। এর ভিতর কাছাকাছি সময়ে এই অঞ্চলে এ ধরনের দুটি সমস্যা দেখা গেছে একটি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সমস্যা অপরটি শ্রীলঙ্কার তামিল সমস্যা। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের নিয়ে এ সমস্যা সৃষ্টি হয়েছিল ১৯৭৫ সালের পরে। তাদের একটি অংশ সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী হয়ে যায়, একটি অংশ শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নেয়। শুধু তাই নয়, গোষ্ঠীগত কারণে এই উপজাতিরা ভারতীয় উপজাতিদের কাছ থেকে নানান সহায়তাও পায়। উল্লেখ্য, রোহিঙ্গা সমস্যার শিকড়ে কেউই যেন হাত দিতে চান না। সকলে এর কেবল কয়েকটি ক্ষত স্থানের একটি স্থানে পানি ঢালার বিষয়ে কথা বলছেন। কোন একটি সমস্যার কারণে যখন মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়, প্রতিবেশী কোন দেশে আশ্রয় নেয়, তখন গোটা বিশ্বের দায় পড়ে ওই মানুষগুলোকে আগে বাঁচানো। পাশাপাশি গোটা বিশ্বেরই দায় পড়ে কেন ওই মানুষগুলো বাস্তুভিটে ছেড়ে, শত শত বছরের তিল তিল করে গড়ে তোলা সম্পদ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে সেই সমস্যার সমাধান করা। এ ধরনের সমস্যাগুলো সম্পূর্ণরূপে বিশ্ব ফোরামের বা বিশ্বের সকল দেশের দায়।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×