সালামের খুব শখ ছিলো পুত্রসন্তানের। কিন্তু জন্ম নিলো মেয়ে।
- শটটা জুতসই হয়নি বলেই মনে হচ্ছে, - নিজের ওপরেই বিরক্তি বোধ করলো সালাম।
বছর পেরোতেই তার ঘরে এলো আরেক কন্যাসন্তান।
- বারের পাশ ঘেঁষে বেরিয়ে গেল, - মনটা খারাপ হলো সালামের।
পরের বছর জন্মলাভ করলো আরও এক সন্তান। সেটিও মেয়ে।
- এবার বল চলে গেল মাঠের বাইরে, মানে আউট, - দীর্ঘশ্বাস ফেললো সালাম।
এক বছর বাদে স্ত্রী জন্ম দিলো যমজ দুই কন্যাসন্তানের।
- দুই চালেই মাত! – হতাশ হলো দাবা-ভক্ত সালাম।
কিছুদিন যেতেই একসঙ্গে তিন কন্যাসন্তানের পিতা হলো সে।
- ট্রিপল জাম্পটাও ঠিক মতো দিতে পারলাম না! - আক্ষেপের সীমা রইলো না সালামের।
পরবর্তী বছরে স্ত্রী আরও এক কন্যাসন্তানের জন্ম দিতেই শাশুড়ি গজগজ করে বললেন, স্ত্রীর প্রতি কোনও মায়া-দয়া নেই সালামের।
- রেফারিকে বের করে দাও মাঠ থেকে! – মেজাজ খিঁচড়ে গেল সালামের।
পরের পাঁচ বছরে সালামের গোপন প্রেমিকাদের গর্ভে জন্ম নিলো আরও পাঁচ সন্তান। সব ক’টিই মেয়ে!
- হোম গ্রাউন্ড আর অ্যাওয়ে গ্রাউন্ডে কোনও তফাতই যে নেই, দেখছি! - চূড়ান্ত হতাশায় ডুবলো সালাম।
পরের বছর সালামের বড়ো মেয়ে জন্ম দিলো নাতনির!
- যুবদলেরও একই অবস্থা! - বাকরুদ্ধ হয়ে পড়লো সালাম।
অবশেষে সিদ্ধান্ত নিলো সালাম:
- নিজেই নামবো বদলি খেলোয়াড় হিসেবে।
অপারেশন করিয়ে সালাম হয়ে গেল সালমা।
বছর ঘুরতেই সালমা জন্ম দিলো ফুটফুটে এক কন্যাসন্তানের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



