somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

~~~ মায়েদের জন্য, মেয়েদের জন্য ~~~

০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বুকে সাহস নিয়ে রুখে দাঁড়ালে নিজের নিরাপত্তা নিজেকে দিয়েই সম্ভব। হঠাৎ বিপদে পড়লে একজন মায়ের/মেয়ের কি করা উচিৎ এ নিয়ে কিছু সাজেসনঃ

১/ অনেক রাতে কোন হাই রাইজ এপার্টমেন্ট এ উঠতে গিয়ে যদি দেখেন লিফটে একজন অপরিচিত পুরুষ ... একজন মেয়ে/মহিলার কি করা উচিৎ?

উত্তরঃ লিফট এ ঢুকুন। সব গুলো ফ্লোর এ প্রেস করুন। ধরেন আপনি ১৫ ফ্লোরে যাবেন; আপনার গন্তব্যের ফ্লোর পর্যন্ত সবগুলো ফ্লোরে প্রেস করবেন। প্রতি তলায় থামবে এমন লিফটে কেউ আপনাকে আক্রমনের সাহস পাবে না।

২/ একাকী অবস্থায় আপনার বাসায় যদি কোন অপরিচিত পুরুষ আক্রমনের চেস্টা করে কি করবেন?

উত্তরঃ দৌড়ে রান্নাঘরে যান। দৌড় শুরু করার সময়ই মনে করার চেষ্টা করুন মরিচ, হলুদের গুড়ো কোথায় রেখেছিলেন এবং চাকু, প্লেটগুলো কোথায় আছে। এগুলো মারাত্মক অস্ত্র হবে ঐ মুহূর্তে। যদি হাতের কাছে এগুলো না পান... থালাবাসন, মগ, গ্লাস এক কথায় হাতের কাছে যা আছে ছুড়ে মারুন যত জোরে সম্ভব। চিৎকার করুন সর্বশক্তিতে। মনে রাখবেন দুষ্কৃতিকারীরা শব্দ ভয় পায়; তারা ধরা পরতে চায় না।

৩/ রাতের বেলা সি এন জি/ ক্যব নেয়ার সময় কি করা উচিৎ?

উত্তরঃ রাতে সি এন জি / ক্যাবে ওঠার সময় রেজিস্ট্রেশন নম্বর নোট করুন। তারপর ফোনে আপনার জার্নি রুট, ড্রাইভারের ডিটেইলস, রেজিস্ট্রেশন নম্বর ফ্যামিলি/বন্ধু বান্ধবকে এমন ভাবে জানান যাতে ড্রাইভার শুনতে পায় আপনি কি বলছেন। যদি কেউ আপনার ফোন না ও রিসিভ করে একইভাবে কথা চালিয়ে যান। ড্রাইভার এখন জানলো যে কেউ তার ডিটেইলস জানে এবং পথে কোন সমস্যা হলে সে ও ফাঁসবে! এমতাবস্থায় সে আপনাকে সেফ লি গন্তব্যে পৌঁছে দিতে বাধ্য।
’’A potential attacker is now your de facto protector!’’

৪/ যদি সি এন জি/ক্যাব ড্রাইভার আপনাকে অন্য রাস্তায় নিয়ে যায় ... অনুভব করছেন আপনি বিপদে পরতে যাচ্ছেন, কি করা উচিৎ?

উত্তরঃ আপনার পার্স/ ভ্যানিটি ব্যাগ এর স্ট্র্যাপ অথবা ওড়না দিয়ে ড্রাইভার এর গলা পেচিয়ে ধরুন; দুটো প্রান্ত মুড়িয়ে পিছনে আপনার দিকে শক্ত হাতে টান দিন। সেকেন্ডের মধ্যে সে দম হাড়িয়ে হাঁসফাঁস করবে। যদি আপনার কাছে পার্স/ভ্যানিটি ব্যাগ/ওড়না না থাকে তার সার্টের কলার ধরে একই ভেবে মুচড়ে টান দিন। সার্টের উপরের বোতামটি লোকটার দম হারাতে একই রকম কার্যকরী।

৫/ যদি রাতে অপরিচিত কারো দ্বারা অনুসারিত হন কি করবেন?

উত্তরঃ কাছের দোকানে অথবা বাড়িতে ঢুকে পরুন; আপনার সিচুয়েশন বুঝান তাদেরকে। যদি রাতে দোকান পাট খোলা না থাকে চট করে কাছের এ টি এম বুথ এ ঢুকে পরুন। এ টি এম এ সব সময় নিরাপত্তা প্রহরী থাকেন। পাশাপাশি সব এ টি এম এ ক্লোজ সার্কিট ক্যামেরা থাকে। পরিচয় ফাঁস করে এখানে কোন দুষ্কৃতি কারী আপনাকে আক্রমন করতে আসবে না।

সর্বোপরি, মানসিক শক্তি এবং প্রস্তুতি ই আপনার সবচেয়ে বড় অস্ত্র!

জাগো নারী... জাগো বহ্নি শিখা...

সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×