
শিরোনামটি এমন না দিয়ে পারলাম না। ব্রাক্ষন বাড়িয়ার একটি ঘটনা দিয়ে শুরু করলাম আমার ব্লগ লেখা-
দম্পতির বিয়ে হয়েছে প্রায় ৫ বছর আগে। উভয় পক্ষ থেকে দেখা শোনা এবং প্রস্তাবের মাধ্যমে এ বিয়ে সম্পন্ন হয়। মেয়ে পক্ষ ৫ লক্ষ টাকা কাবিন (মহরানা) করে। চুক্তি হয় তাদের মধ্যে ছেলে আপাতত ঢাকাতে থাকবে মেয়ে লেখা পড়া করবে। ১ বছর পর ছেলের সাথে সংসারে নামবে। এর মধ্যে উভয় পরিবার একে অপরের সাথে আত্মীয়তা সম্পর্ক রাখবেন। এভাবে ১ বছর শেষ। এবার ছেলের বউ নিয়ে যাবার পালা। মেয়ে বাড়ি থেকে প্রস্তাব অবশ্যই বড় অনুষ্ঠানের আয়োজন করবে ছেলে পক্ষ তা না হলে মেয়ে দেয়া যাবে না। এই মতবাদ নিয়ে আরও ২ বছর শেষ। এক পর্যায়ে ছেলে সামর্থ্য অর্জন করলো (লোণ করে) অনুষ্ঠান সম্পন্ন হল। বৌ সংসার শুরু করলেন। কিন্তু এক অস্বাভাবিক পরিবর্তন তার মধ্যে। ছেলেকে তার পরিবার ছাড়তে হবে সেই সাথে শ্বশুর বাড়ির নির্দেশ পালন করতে হবে। ছেলে এ বিষয় গুলো তার স্ত্রী মানাতে প্রায় ২ বছর চেষ্টা করে বেরথ হলেন। অবশেষে মেয়ে অজুহাত দেখেয়ে বাবার বাসাতে চলে গেল। গিয়ে এক আদ'শ খারাপ মন্তব্য নিয়ে ছেলে ও তার পরিবারের নামে মিথ্যা অপবাদ জুড়ে দিলো। এ বিষয় নিয়ে তাদের সাথে কথা বলতে গেলে অনেক অপমান আর মামলার ভয় দিয়ে ছেড়ে দিতেন। এক পর্যায়ে জানাগেল, মেয়ের বাবা ছেলের কাছ থেকে ৩ লক্ষ টাকা দাবি করেছেন। তার নিজের কাজের জন্য। এর মাধ্যম হিসেবে ছিলেন তার মেয়ে। কিন্তু সে বেরথ হওয়াতে এরুপ আচরণ তাদের। এক পর্যায়ে ছেলে মেয়ের মধ্যে বনি বনার শেষ পর্যায়ে পৌঁছালে ছেলে আর সহ্য করতে না পেরে আইন মোতাবেক ডিভোর্সে চলে যান। যার পেপার সংশ্লিষ্ট থানা, চেয়ারম্যান, মেয়ের কাছে ওই দিনই পাঠিয়ে দেন। মজার ঘটনাটি ঘটে তখন থেকে--- ডিভোর্স হওয়ার প্রায় ৬০ দিন পর মেয়ে বর্তমান প্রচলিত আইন নারী ও শিশু নির্যাতন আইনে যৌতূকের কারনে তার স্বামী ও অন্যান্য আত্মীয়রা তাকে বেদম মারধর করেছে মর্মে একখানা মামলা তাদের নামে ঠুকে দেন। মামলা ঠুকতে প্রমান লাগেনা। কিন্তু এ মামলায় জামিন ৯০ দিনের আগে না। ব্যাস আর কি লাগে। পুলিশ তার গদবাঁধা ফরম্যাট অনুযায়ী মেয়ের ২ জন আত্মীয়ের সাক্ষী নিয়ে মামলার চার্জ সীট রেডি করে ফেলেছে। কিন্তু এত বড় একটা বিষয় কোন তদন্ত নাই, জিজ্ঞাসাবাদ নাই, সত্য মিথ্যা যাচাই নাই অথচ তার রিপোর্ট লেখা শেষ। কারন আসামীগন বিপদ্গ্রস্থ এখন চাইলে টাকা নেয়া সম্ভব। যদি আসামীদের মধ্যে অল্প বয়সের কেউ থাকে তাহলে তো সোনায় সোহাগা তাকে বাঁচিয়ে (চার্জশীট থেকে বাদ) দেবার নামে অনেক বড় অঙ্কের টাকা নেয়া সম্ভব। অথচ তা নিয়মেই আছে যে অল্প বয়সের আসামী হলে তাকে বাদ দেয়া যাবে। এদিকে আসামীগণ তা জানেনই না তাদের নামে জেল খানার টিকেট হয়ে গেছে। বরং পুলিশ বলেন আসামী তো আসামী তার আবার যাচাই বাছাই কি। আমাদের যুগ টেকনোলজির যুগ যা আমাদের দেশের পুলিশ এখন ব্যাবহার করলেই তদন্ত প্রায় ৮০ শেষ হয়ে যায়। তা হল মোবাইল ট্র্যাক। শুধু মাত্র এই পদ্ধতি ব্যাবহার করলেই অনেক কিছু যেমন- ঘটনার দিন, সময় আসামী ঘটনা স্থলে ছিল কিনা তা বের করা সম্ভব। তা না করে তারা আদালতের কাছে এবং জনগনের কাছে গা বাঁচানোর জন্য মামলার একটি নাম মাত্র নথি করে মামলা শেষ করে। এর ফলাফল ভোগ করেন আমাদের মত আইনের চিপায় পরে থাকা জনসাধারণ। সকলেই আইনের সঠিক ব্যাবহার করবো এই কামনায় আমার প্রথম লেখা শেষ করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

