somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নয়া পাকিস্তান গড়ে ফের বিয়ে করবেন ইমরান

২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রীতিমতো জনসভায় ঘোষণা দিয়ে আবারও বিয়ে করার কথা জানিয়েছেন পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান। তার স্বপ্নের ‘নয়া পাকিস্তান’ গড়ে তিনি ফের বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছা পোষণ করেছেন। গত রোববার রাতে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে পার্লামেন্টের সামনে অবস্থান নেওয়া সমর্থকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ইমরান এ কথা বলেন। ডন।
৬২ বছর বয়সী ইমরান খান সমর্থকদের উদ্দেশে বলেন, আমি শুধু আপনাদের জন্য নতুন পাকিস্তান গড়তে চাই না, আমার নিজের জন্যও চাই। কারণ, নয়া পাকিস্তানের স্বপ্ন সত্যি হলে আমি বিয়ে করব। ইমরান খানের বিয়ের বিষয়টি নিশ্চিত করে টুইট করেন তার বোন আলীমা খান। তিনি লেখেন, হ্যাঁ, ইতোমধ্যেই পারিবারিকভাবে আমরা বধূ খুঁজছি!! ইমরান খান বিয়ে করতে যাচ্ছেন ...। কবে বিয়ে করবেন সে ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না, তবে সেটা খুব শিগগিরই। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে নানাজনকে জড়িয়ে নানা সময়ে ইমরানের প্রেমের খবর প্রচার হয়। এ অবস্থায় ইমরানের পরিবার চায়, তিনি আবার বিয়ে করে থিতু হোন।
১৯৯৫-এর ১৬ মে পাকিস্তানের তত্কালীন হার্টথ্রব এই ক্রিকেট তারকা ব্রিটিশ বংশোদ্ভূত জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেন। বিয়ের পর জেমিমা মুসলাম ধর্ম গ্রহণ করেন। নয় বছরের বিবাহিত জীবনের পর ২০০৪ সালের ২২ জুন তাদের বিচ্ছেদ হয়ে যায়। ইমরান-জেমিমা দম্পতির সুলায়মান ইসা ও কাসিম নামের দুই ছেলে আছে। দুই ছেলে বর্তমানে জেমিমার সঙ্গে যুক্তরাজ্যে থাকে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×