somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাক্তারেরা যাকাতের টাকাও খেয়ে ফেলেন

৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডাক্তারেরা যাকাতের টাকাও খেয়ে ফেলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত।
শনিবার সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ ম‍ুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে সোসাইটি অব ক্লিনিক্যাল প্যাথলজিস্ট’র দ্বিতীয় বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, একজন অসহায় গরীব মানুষ আমাদের কাছে আসলে কারণে অকারণে বিভিন্ন পরীক্ষার জন্য বলে থাকি। সেসব সহজ-সরল গরীব রোগীরা হয়তো গ্রামে গিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে যাকাতের টাকা সাহায্য নিয়ে তবে রোগীর বিভিন্ন পরীক্ষার খরচ জোগান।
তিনি বলেন, বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় উকিল এবং ডাক্তারেরা বার্ধক্যের সময় কষ্টে থাকেন। তাদের ছেলে মেয়েরা সুস্থ হয় না, কারণ ডাক্তাররা যাকাতের টাকাও খেয়ে ফেলেন।
প্রাণ গোপাল বলেন, একই পরীক্ষা আমাদের এখানে করলে খরচ হয় একশ টাকা, আর সেটাই বেসরকারি ভাবে করতে গেল খরচ বেড়ে তিনশ টাকা হয়। এ একশ টাকা নিয়েও তো আম‍াদের লাভ হয়, তবে কেন তিনশ’ টাকা নেওয়া হয়?
তিনি বলেন, আমাদের স্বচ্ছতা দিয়ে মানুষের সেবা করা প্রয়োজন। এ সেবামূলক প্রতিষ্ঠান থেকে সাধারণ মানুষ সেবা প্রত্যাশা করেন। আমরা সাধারণ মানুষের সেই আশ্বাসের জায়গা নষ্ট করলে তারা সেবা পাবে কোথায়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগে বর্তমানে দুই সিফট (সকাল ৮টা থেকে আড়াইটা এবং আড়াইটা থেকে রাত ৯টা পর্যন্ত) চালু থাকে। এ বিভাগের বৈশিষ্ট্য হলো নমুনা সংগ্রহের দিনই রিপোর্ট প্রদান করা হয়।
বিশেষ জরুরি রোগীদের ক্ষেত্রে দুই ঘণ্টার মধ্যে রিপোর্ট প্রদান করা হয়। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। এ বিভাগের রোগীর রোগ নির্ণয়ের জন্য অনেক পরীক্ষাও করা হয়। যা দেশের আর কোনো হাসপাতালে করা হয় না। পরীক্ষার ব্যয়ও বেসরকারি হাসপাতালের তুলনায় তিন ভাগের এক ভাগ বলে জানান তিনি।
সোসাইটি অব ক্লিনিক্যাল প্যাথলজিস্ট সম্মেলন অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অধ্যাপক নাসিমউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. আবু সফি আহমেদ আমিন, ডা. এম ইকবাল আর্সলান, মোহাম্মদ নুরুল হক প্রমুখ। এ ওয়ান নিউ

ডাক্তারেরা যাকাতের টাকাও খেয়ে ফেলেন
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×