somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১১০ বছর বয়সে বাবা হলেন সন্দ্বীপের আবুল ওয়ালা

০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নাম তার মৌলভী আবুল ওয়ালা খান। বয়স ১১০ বছর। আর এই বয়সেই জনক হলেন পুত্র সন্তানের। ৮ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় সন্দ্বীপ মেডিক্যাল সেন্টারে কোনো রকম ঝুঁকি ছাড়াই তার স্ত্রী নুর নাহার বেগম (৩৫) এ সন্তান জন্ম দেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াজ উদ্দীন (রুবেল) বললেন, চিকিৎসা শাস্ত্রে সাধারণত ৭০/৭৫ বয়স পর্যন্ত পুরুষের শুক্রাণু সক্রিয় থাকে। তবে ১১০ বছর বয়সী বৃদ্ধের সন্তানের জনক হওয়াটা আশ্চর্যের বিষয় বৈকি। তিনি বললেন, মা ও সন্তান উভয়েই সুস্থ। তবে বৃদ্ধ আবুল ওয়ালা খানকে সুস্থ দেখা গেল না।

পুত্র সন্তান হয়েছে জেনে বিকেল ৪ টার দিকে হাসপাতাল কম্পাউন্ডে আসেন। তাকে টেক্সি থেকে নামাতে ও হেঁটে হাসপাতালে প্রবেশ করতে তার একজনের সাহায্য লেগেছে।

আবুল ওয়ালা’র সাথে কথা হলে তিনি বলেন, একশ’রও বেশি তার বয়স। চোখে ভালো দেখেন না, মাথা ঘুরায়, শরীর কাঁপে ইত্যাদি।

তবে পুত্র সন্তান লাভে তিনি খুশি হয়েছেন বলে তার অনুভূতি ব্যক্ত করলেন।

উল্লেখ্য, আবুল ওয়ালা তার প্রথম স্ত্রী ৭৫ বছর বয়সে মারা যাবার পর ৮ বছর আগে অর্থাৎ ১০২ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেন (স্ত্রী’রও এটি দ্বিতীয় বিয়ে)। তখন তার দ্বিতীয় স্ত্রী’র বয়স ছিল ২৭ বছর।

আবুল ওয়ালা সন্দ্বীপের হরিশপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানালেন, ভাতিজা লুৎফুর কবির খান। বিষয়টি জানাজানি হলে কৌতুহলবশত অনেকেই এই বাবাকে এক নজর দেখার জন্য সন্দ্বীপ মেডিক্যাল সেন্টারে ভিড় জমান।


লিংক .১১০ বছর বয়সে বাবা হলেন
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×