টানা বসে কাজ করলে যেসব সমস্যা হয়
০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনি কি দীর্ঘক্ষণ বসে কাজ করেন? বর্তমানের কম্পিউটারের যুগে অনেককেই টানা বসে কাজ করতে হয়। তবে এই টানা বসে থাকা কিন্তু শরীরে বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন। ১. পেটের মেদ বাড়ায় সম্প্রতি বিভিন্ন গবেষণায় বলা হয়, যারা টানা বসে কাজ করেন তাঁদের পেটের মেদ খুব দ্রুত বাড়ে। এর কারণ হলো, অনেক্ষণ বসে থাকলে শরীরের বিপাক ক্ষমতা ধীর গতির হয়ে যায়। তাই ক্যালোরি কম ঝড়ে। এতে পেটের মেদ বাড়ে। ২. কোমর ব্যথা টানা বসে থাকার আরেকটি বড় সমস্যা হলো কোমর ব্যথা। বিশেষ করে যারা চেয়ারে বসে কম্পিউটারে কাজ করেন তাঁদের ক্ষেত্রে এ সমস্যা বেশি হয়। এ সমস্যা কমাতে ৩০ মিনিট পর পর বিরতি দিন। আর মেরুদণ্ড সোজা করে বসুন। ৩. রক্তের সুগার বেড়ে যায় বিশেষজ্ঞরা বলেন, টানা বসে থাকলে রক্তের সুগার বেড়ে যায়। রক্তের সুগার বেড়ে গেলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে। ৪. দুর্বল মানসিক স্বাস্থ্য সম্প্রতি গবেষণায় বলা হয়, টানা বসে থাকলে মানসিক স্বাস্থ্য দুর্বল হয়ে পড়ে। বেশি বসে থাকলে মস্তিষ্কে অক্সিজেন কম পৌঁছে। এতে শেখার ক্ষমতা কমে, অনেক সময় বিষণ্ণতা তৈরি হয়। গবেষণায় বলা হয়, নিয়মিত হাঁটা বিষণ্ণতা কমায়।
লিংক এখানে
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে...
...বাকিটুকু পড়ুনখোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,...
...বাকিটুকু পড়ুনরাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব...
...বাকিটুকু পড়ুন