somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের বিজয়ের বীর ও শহীদেরা

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ১৬ ডিসেম্বর ! বাংলাদেশের একটি ঐতিহাসিক দিবস।একে সংজ্ঞায়িত করা হয়েছে বিজয় দিবস হিসেবে। যদি অঙ্কের হিসাবে বলি তবে বলতে হয় অনেক প্রাণের বিনিময়ে একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটলো।আজ আমরা বিজয়ের ৪৫ বছর উদ্যাপন করছি ।
যাদের বয়স পঞ্চাশোর্ধ্ব কম-বেশি সবারই স্বাধীনতা লাভের প্রেক্ষাপট বা যুদ্ধকালীন স্মৃতি ভেসে ওঠে। বীভৎস্য ঘটনা ও ক্ষত-বিক্ষত করা এ জাতির কী করুণ দশা সৃষ্টি হয়েছিল বিজয় দিবসের পূর্বক্ষণ পর্যন্ত। পাকিস্তানি শাসকগোষ্ঠীর মরিয়া হয়ে এ দেশ দখলে রেখে শাসন করার দুর্দমনীয় ইচ্ছার বিরুদ্ধে এ দেশের জনগণ ক্ষেপে গিয়েছিল অনেক আগে থেকেই।
ভারতবর্ষ বিভক্ত হওয়ার পর থেকেই অনেক না পাওয়ার বেদনা এ দেশের জনগণকে ক্ষেপিয়ে তুলেছিল স্বাধিকার অর্জনের লক্ষ্যে এবং সেই চেতনাকে ধারণ করে বিদ্রোহের দানা ধীরে ধীরে পুঞ্জীভূত হয়ে আন্দোলনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল।
একটি ভ্রান্তি নিরসন করতে ইতিহাসের দিকে তাকাতে হবে। ৪৭-পরবর্তী যখন পাকিস্তান নামের রাষ্ট্রটি দু’টি অংশে বিভক্ত হয়ে একটি একক রাষ্ট্র গঠিত হলো। তার একটি অংশ পূর্ব পাকিস্তান অপরটি পশ্চিম পাকিস্তান। তবে এ দু’টির ভৌগোলিক অবস্থান ছিল প্রায় হাজার মাইলের ব্যবধান এবং মাঝখানে বিশাল ভারতের অংশ। বাস্তবতার আলোকে এ দু’টি অংশের গ্যাপ বা ফারাকের কারণে অনেক বিষয়ই দ্বন্দ্ব-সংঘাত বা সমস্যা সৃষ্টির জন্য সহায়ক পরিবেশ ছিল। তথ্য আদান প্রদান থেকে শুরু করে সমস্যায় ও সঙ্কট নিরসনের জন্য রাজনৈতিক যোগাযোগ বা আনুষ্ঠানিক সহযোগিতার ক্ষেত্রে অনেক ব্যাঘাত সৃষ্টি হতো। না পাওয়ার বেদনা বা অধিকার আদায়ের ক্ষেত্রে এসব বিষয় ছিল বাস্তব সঙ্কট ।
এ সঙ্কট থেকে উত্তরনের জন্য আমাদের বীর আর শহীদেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে বাংলার সবুজ জমিনকে লালে লাল কওে দিয়েছেন । তাদের এ অবদান আর জাতির শ্রেষ্ট সন্তান যারা এ যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন তাদের অবদান অস্বীকার করার উপায় নেই । অস্বীকার করার উপায় নেই আমাদের স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ।
এ দিনে আমি শুধু কবি হাসান হাফিজুর রহমান এর একটি কবিতা লিখে শেষ করতে চাই । কবি তার “বীর নেই আছে শহীদ” কবিতাটি লিখেছেন , আমাদের এই যুদ্ধকে উপজিব্য ধরে ।

“যখন একদিন শোক সভায় উঠব আমি ,
করতালিতে নয়, অবিরাম দীর্ঘশ্বাসে ,
মূহুর্তেই জান্তব হয়ে যাবো ফের।
তোমরা বলবে, বড্ড প্রয়োজনীয় ছিল লোকটা।
এখন দরকারের ‘ফর্দে’ আছি উদ্বাস্থু, ফিরেও তাকাও না
তোমরা বলবে, অপূরণীয় ক্ষতি হলো
লোকটার তীরোধানে ।
এখন সকল ক্ষতি পূরিয়ে দিতে আছি এক পায়ে দাড়িয়ে আছি
ফিরেও তাকাও না।
মড়া ছাড়া আমাদের কিছুই রোবে না।
তোমাদের হিসেবী খাতায় বীর নেই, শহীদ রয়েছে শুধু ।”
কবিতাটির মর্মার্থ কতটা গভীর আর বিশাল তা যে কেউ হয়তো বুঝবে না , তবে কবি যতটা গভীর ভাবে বুঝানোর চেস্টা করেছেন তা সামান্য হলেও বুঝতে পেওে আমার কাছে এটা মনে হয়েছে যে বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে উপযোগী কবিতা ।
সবাইকে বিজয়ের রক্তিম শুভেচ্ছা !

সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×