চাঁদনি পসরে কে আমারে স্মরন করে
(হুমায়ুন আহমেদ)
চাঁদনি পসরে কে আমারে স্মরন করে,
কে আইসা দাড়াইছে গো আমার দুয়ারে।
তাহারে চিনি না আমি,
সে আমারে চিনে।
বাহিরে চান্দের আলো, ঘর অন্ধকার
খুলিয়া দিয়াছি ঘরের সকলও দুয়ার,
তবু কেন সে আমার ঘরে আসে না
সে আমারে চিনে কিন্তু আমি চিনি না।
সে আমারে ঠারে ঠারে ইশারায় কয়
এই চাঁদের রাইতে তোমার হইছে গো সময়,
ঘর ছাড়িয়া বাহির হও ধরো আমার হাত
তোমার জন্য আনছি গো আইজ চান্দেরও দাওয়াত।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



