একটা "কিন্তু" যেন থেকেই যায়....
.
ভিডিওটা ভাল করে দেখেছেন কিনা জানি না, তবে যারা অভিনয় করেন তারা অভিনয়ের চোখ দিয়ে দেখবেন দয়া করে। আমি অভিনয় করি বলেই অভিনয় ধরতে পারি...
.
এভাবে ১৩টা ছেলেমেয়েকে নিয়ে এতবড় নাটক না করলেও চলত.. কি দরকার ছিল? একটা টিভির ব্রডকাস্টিং ম্যানুয়াল বাড়ানোর জন্য এতটা নিচে না নামলেও চলত...
বাই দ্য রাস্তা, এভাবে হাস্যকর কিছু উত্তর দেওয়ার জন্য ওদের খুজে পেলেন কোথায়? ভাত নাকি সবগুলো টিপে দেখতে হয় না, একটা টিপলে হয়। এই ১৩জনকে দেখিয়ে আপনারা কি বুঝাতে চান বাংলাদেশে সব স্টুডেন্ট এমন মুর্খ? একজনও সঠিক উত্তর দিতে পারেনি, মানে কি? মগের মুল্লুকে বাস করছি ভাই?
.
আরে ভাই, অভিনয় করিয়ে ব্রডকাস্ট বাড়াবেন ভাল কথা, বিশ্বাসযোগ্য কিছু অভিনয় করান না, একটা নার্সারীর ছেলেও পারবে বাংলাদেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস কবে.... আর আপনাদের এই তথাকথিত সাক্ষাতকার নেওয়া স্টুডেন্টরা কি শুধু পারে না??
.
মাছরাঙা টেলিভিশন সংশ্লিষ্ট কেও থাকলে উত্তর দিয়ে যাবেন...
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



