somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

তোমাকে বলছি...সুদর্শনা......

আমার পরিসংখ্যান

জয়দীপ চট্টোপাধ্যায়
quote icon
সংস্কৃতিপ্রাণ, ভ্রমণ পিপাসু, মানবতাবাদী বিশ্বনাগরিক।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

উন্মোচন

লিখেছেন জয়দীপ চট্টোপাধ্যায়, ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০০

বিলাসবহুল খাট পালঙ্ক সরিয়ে গাছের ছায়ায় একটু বিশ্রাম চাই। মৃদুমন্দ হাওয়া ভরিয়ে দিক হৃদয়। ঘিরে থাকা সবুজের ঐশ্বর্যে প্রাণে লাগুক চন্দনঘ্রাণ। কোলাহল ছেড়ে একটু নির্জনতা পেতে চাই। মাটির কাছাকাছি থেকে লগ্ন হতে চাই অন্তর্গত জীবনে।



অনাবিল সৃজন নৈপুণ্যে প্রকৃতিতে সাজানো কত সহস্র প্রজাতির লতা- গুল্ম- উদ্ভিদ, পশু-পাখি-পতঙ্গের অনন্ত সম্ভারে ভরা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৩০ বার পঠিত     ১ like!

একুশ

লিখেছেন জয়দীপ চট্টোপাধ্যায়, ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪







একুশ মানে মায়ের ভাষা একুশ মানে রক্তলাল

একুশ মানে লক্ষ মনের উত্তরণের স্বপ্নকাল

একুশ মানে সূর্যসাথী একুশ মানে প্রথম ভোর

একুশ মানে শেকল ভাঙার বজ্রসম মনের জোর ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৩৩ বার পঠিত     ১ like!

রংমশাল

লিখেছেন জয়দীপ চট্টোপাধ্যায়, ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩





যদি বলি নিয়মিত চিঠি দিও, নিশ্চিত আমি, তুমি মনে মনে হাসবে, ব্যাকডেটেড বলবে।



আমাদের ক্রমশ ক্ষয়ে যাওয়া সম্পর্কগুলো আজকাল লিপিবদ্ধ থাকে না কিছুই! তুমি আমাকে ঘন ঘন মেইল করো, ফোন করো, ম্যাসেজ পাঠাও। সভাবতই আমিও জবাব দিই। আমি ভাবি, শব্দের রহস্যশরীরে মিশে থাক তোমার একান্ত ছোঁয়া, হৃদয়ের অকৃত্রিম উত্তাপ। সাদা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৫২ বার পঠিত     ০ like!

পাণ্ডুলিপি

লিখেছেন জয়দীপ চট্টোপাধ্যায়, ২৮ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৪





শনিবারের দুপুরে তোমার ঠিকানায় সারপ্রাইজ ভিজিট। বাড়ির সামনে এসে মোবাইলে বললাম – দরজা খোলো। বিশ্বাস – অবিশ্বাসের দোলাচল কাটিয়ে হুড়মুড়িয়ে বেরিয়ে এলে তুমি।



ফ্ল্যাটে ঢুকে দেখি তখনও তোমার চোখে মুখে সাবানের ফ্যানা। গোলাপি তোয়ালে ঢেকেছে ভিজে চুল। অসমাপ্ত স্নান নীল পোশাকের আলো – আঁধারিতে এঁকেছে বিমূর্ত ছবি। পারিপাট্যে সাজানো সতর্ক... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৭৫ বার পঠিত     ৩ like!

আবহমানের উড়ান

লিখেছেন জয়দীপ চট্টোপাধ্যায়, ০৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৪৬







তোমার কাছে এলে প্রায়শই ট্রেন মিস্‌ হয় আমার। ঘুরপথে বেশি রাতে বাড়ি ফিরি।

তুমি নিজের ওপর দোষারোপ কর। আমিও আমার আলস্যকে কাঠগড়ায় দাঁড় করাই। ট্রেন মিস করে এক অনন্য ভালোলাগার সুগন্ধি গায়ে মেখে নিঝুম রাতে এগিয়ে চলি।



সারপ্রাইজ ভিজিটে তোমাকে চমকে দিতে আমার ভালই লাগে। ঘরোয়া সাজে প্রসাধনহীন তোমাকে আরও কাছের মনে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     ৩ like!

রাত্রিকথার উপাখ্যান

লিখেছেন জয়দীপ চট্টোপাধ্যায়, ১৯ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:৪৫







ভাবছি জীবনের শেষ দিনগুলো এখানেই কাটাব । ভালো জিনিস একা একা দেখা যায়, না খাওয়া যায় বলো! তোমাকে ভীষণ মিস্‌ করছি সুদর্শনা।



এগারো হাজার ফুট উচ্চতায় এখানে ঘন ঘন বদলে যাচ্ছে প্রকৃতি। কখনও চড়া রোদ, কখনও কুয়াশা, ঝিরঝিরে বৃষ্টি কখনও বা দমকা হাওয়া… সবুজের ক্যানভাসে সমস্ত পাহাড়শৃঙ্গ আজ তুষারসাজে। গৌরীকুণ্ডে স্নান... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৬৫ বার পঠিত     ২ like!

অপেক্ষা

লিখেছেন জয়দীপ চট্টোপাধ্যায়, ০৮ ই জুন, ২০১২ দুপুর ২:৩৮





উৎসবের মধুমাস ছুঁয়ে এগিয়ে চলেছে ডিঙ্গিনৌকো। আমরা যে যার মতো ভরে নিচ্ছি নিজস্ব রসদ। পরিক্রমার দিনলিপি যেন জীবনের জয়গানে ভরে থাকে --- এই বার্তাটুকু ভাসিয়ে দিচ্ছি হাওয়ায়। ভুলে যাওয়ার চেষ্টা করছি কান্নাভেজা রাত্রিকথা।



সামনে দীপাবলি। বারবার মনে পড়ছে ফেলে আসা দিন। নিজের হাতে প্রদীপ জ্বালাতে তুমি। সারা বাড়ি সেজে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭৩ বার পঠিত     ১ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১০৩১ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ