somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মনিরপেক্ষ আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াইকে লাল সেলাম

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের চলমান সংগ্রাম উৎসাহব্যঞ্জক। ভারতের এক বাঙালি নাগরিক হিসেবে এই আন্দোলনের প্রতি উৎসাহ স্বাভাবিক। উৎসাহ স্বাভাবিক এক বামপন্থী মার্কসবাদী লেনিনবাদী কমিউনিস্ট হিসেবেও। সোভিয়েত সমাজতন্ত্রের পতনের পর বেশ কিছুদিন নব্য উদারনৈতিকদের হাতে একচেটিয়া ক্ষমতা চলে গিয়েছিল। সেইসঙ্গে সারা পৃথিবী জুড়ে মৌলবাদ/ সন্ত্রাসবাদ এর বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছিল। ইসলামিক মৌলবাদ, হিন্দু মৌলবাদ সহ নানা পশ্চাদপদ হানায় এই উপমহাদেশ ক্ষতবিক্ষত হচ্ছিল। বাংলাদেশের চলমান আন্দোলন রাজাকারদের শাস্তির দাবিতে, মৌলবাদী জামাতকে নিষিদ্ধ করার দাবিতে যখন উত্তাল, তা তখন শুধুই অতীতের ক্ষত মোচনের কথা বলছে না, এক সভ্য সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করার কথা বলছে। আধুনিক পৃথিবীতে ব্যক্তিগত রুচি পছন্দ অনুযায়ী ধর্ম পালন বা না পালনের অধিকার নিশ্চিতভাবে থাকবে, কিন্তু আধুনিক রাষ্ট্রে ও সমাজে ধর্মান্ধতার কোনও জায়গা থাকা উচিৎ নয়।
এটা ঠিক ধর্ম এই উপমহাদেশে একটা বড় আবেগ। বাংলাদেশ বা পাকিস্থানে ইসলামের নামে, ভারতে হিন্দুত্বের নামে চটজলদি অনেক মানুষকে মোহগ্রস্থ করা খুবই সম্ভব। যে কোন প্রগতিশীল আন্দোলনকে ধর্মের নামে বিভ্রান্ত করাও খুবই সম্ভব। অতীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ধর্মের নামে, ইসলামের নামে পাকিস্থানপন্থা ভারতপন্থা ইত্যাদিকে সামনে আনার চেষ্টা করা হয়েছিল। সে চেষ্টা ব্যর্থ করেই মুক্তিযুদ্ধ সফল হয়। আশা করা যায় মৌলবাদীদের অজস্র চেষ্টা, প্ররোচনাকে ব্যর্থ করে এবারের লড়াইও সফল হবে। আন্দোলনের বিরুদ্ধে ইসলাম, নাস্তিকতা ইত্যাদি প্রসঙ্গকে কাজে লাগানোর চেষ্টা চলছে। সেই চেষ্টা গণতন্ত্রের, মুক্ত মনের স্বাভাবিক শত্রু। মতাদর্শগত লড়াইকে আরো দৃঢ় করার মধ্য দিয়ে এই লড়াইকে নির্ণায়ক বিজয়ের দিকে নিয়ে যাওয়া সম্ভব। বাংলাদেশী ভাই বোনেরা তা পারবেন, এই বিশ্বাস রাখি। আন্দোলনের সমর্থনে শত সহস্র শুভেচ্ছা, আন্দোলনকারীদের জানাই বিপ্লবী অভিনন্দন। আপনারা জয়ী হোন, মানবতা, গণতন্ত্র, মুক্ত মনের জয় হোক।
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×