সাম্প্রতিক সময়ে এক সপ্তাহের মধ্যে বিশ্বের তিনটি আলাদা আলাদা দেশে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের শিহরিত করছে
নাইজেরিয়া
রবিবার গভীর রাতে উত্তর-পূর্ব নাইজেরিয়ার একটি কলেজে হামলা চালাল কয়েকজন সন্ত্রাসবাদী। কলেজ অধ্যক্ষের মতে, সন্দেহভাজন ইসলামি সন্ত্রাসবাদী এই হামলা চালিয়েছে। ঘটনায় প্রায় ৫০ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে।
ইয়োবে স্টেট কলেজ অফ এগ্রিকালচারের মোলিমা ইদি মাতো জানিয়েছেন, গ্রামীণ গুজবার এই কলেজে রাত একটা নাগাদ হামলা চালায় কয়েকজন বন্দুকবাজ। তিনি জানান, পুলিশ এখনও মৃতদেহ উদ্ধার করছে। তাই এখনও মৃতদের সঠিক সংখ্যা জানা যাচ্ছে না। প্রায় ১০০০ ছাত্র সেখান থেকে পালিয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।
পাকিস্থান
গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩৬৷ আহত অন্তত ৮০৷ ঘটনাস্থল উত্তর পশ্চিম পাকিস্তানের কিস্সা খাওয়ানি বাজার এলাকা৷ এক সপ্তাহে এই নিয়ে তিনটি বিস্ফোরণের ঘটনায় উত্তপ্ত পাকিস্তান৷
সূত্রে খবর, কিস্সা খাওয়ানি বাজার সংলগ্ন একটি থানার কাছে রাখা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা৷ রিমোট কন্ট্রোলের সাহায্যে বোমাটি ফাটানো হয়েছে বলেও জানা গিয়েছে৷ অনুমান, ঘটনার পেছনে রয়েছে তালিবান ও আল-কায়দার শাখা সংগঠন৷
স্থানীয় থানাটিকে উড়িয়ে দিতেই কী জঙ্গিদের এই পরিকল্পনা? 'একেবারেই না' জানালেন বোমা ডিস্পোসাল স্কোয়াডের প্রধান শাকফাত মালিক৷ বললেন, 'বাজার এলাকার ভিড়কেই টার্গেট করেছিল জঙ্গিরা৷ আগের দু'টি হামলার সময়েও ব্যস্ততম এলাকাগুলিকেই বেছে নিয়েছিল তারা৷ এক্ষেত্রেও অনুসরণ করা হয়েছে একই ছক৷'
আহতদের মধ্যে ছ'জন শিশু ও দু'জন মহিলা রয়েছে বলে জানিয়েছে সূত্র৷ স্থানীয় লেডি রিডিং হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে বলেও জানা গিয়েছে৷ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তাঁরা অবস্থা আশঙ্কাজনক৷
কেনিয়া
২৪ ঘণ্টা পেরোলেও 'যুদ্ধ' থামেনি নাইরোবির ওয়েস্টগেট মলে৷ রবিবার সকালেও ৩০ মিনিটের জন্য গুলির আওয়াজ শোনা গিয়েছে৷ তবে তার পর নতুন করে আর গুলি বিনিময় হয়নি৷
তা বলে কাটেনি উদ্বেগ৷ মলের ভিতরে এখনও অনেকেই পণবন্দি৷ যদিও কেনীয় পুলিশ সেই সংখ্যাটা নিশ্চিত করতে পারেনি৷ এ দিকে শনিবারের হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৯৷ আহত কমপক্ষে ৩০০ জন৷ অন্তত হাজার জনকে উদ্ধার করা হয়েছে৷
ঘটনার দায় স্বীকার করেছে আল-কায়দার পূর্ব আফ্রিকা শাখার মদতে পুষ্ট সোমালিয়া জঙ্গি সংগঠন আল-শাবাব৷ সংগঠনের পক্ষ থেকে টুইটারে পাঠানো হয়েছে বার্তাও, 'মুজাহিদরা এখনও মলের ভিতরে মাটি কামড়ে পড়ে রয়েছে৷ কেনিয়ার আধিকারিকদের সঙ্গে কোনও আলোচনাই নয়৷'
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, জঙ্গিদের ১০ থেকে ১৫ জনের দলে অন্তত একজন মহিলা৷ তাদের হাতে রয়েছে একে-৪৭ রাইফেল আর কোমরে অ্যামিউনিশন বেল্ট৷
ইসলামের নামে কেন এত সন্ত্রাস প্রতিদিন দুনিয়া জুড়ে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




