প্রায় ৫ হাজার বছর আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া সারা শরীর লোমে ঢাকা দানবাকৃতি ম্যামথের আবারো পুর্নজন্মের সম্ভাবনা দেখা দিয়েছে। জানা গেছে, ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করে জাপানের গবেষকরা আগামী বছর চারেকের মধ্যেই হয়তো আবারো ফিরিয়ে আনবেন অতিকায় প্রাচীন এই ম্যামথদেরকে। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিজ্ঞানীরা ৫ হাজার বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া ম্যামথকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন অনেকদিন ধরেই। ১৯৯০ সালেও তারা সাইবেরিয়া থেকে উদ্ধার করা ম্যামথের চামড়া এবং পেশির কোষ থেকে নিউক্লিয়াস সংগ্রহ করেছিলেন। এবং সেই নিউক্লিয়াস ক্লোনিং প্রযুক্তিতে ব্যবহার করে ম্যামথের পুনর্জন্ম দিতে চেয়েছিলেন।
অবশ্য ১৯৯০ সালে ক্লোনিংয়ের সময় তারা ব্যর্থ হয়েছিলেন। কারণ যে নিউক্লিয়াস তারা উদ্ধার করতে পেরেছিলেন তা সাইবেরিয়ার প্রচণ্ড ঠাণ্ডার ফলে ওই পদ্ধতিতে ক্লোন করার উপযোগী ছিল না। কিন্তু ২০০৮ সালে রিকেন সেন্টার ফর ডেভেলপমেন্ট বায়োলজির গবেষক ড. তেরুহিকো ওকায়ামা ১৬ বছর শীতলীকরণ প্রক্রিয়ায় থাকা ইঁদুরের কোষ থেকে নতুন ক্লোনিং পদ্ধতি উদ্ভাবন করেছিলেন। সম্প্রতি জাপানের কিয়োটো ইউনিভার্সিটির গবেষকরা সেই পদ্ধতিটিকেই কাজে লাগিয়ে ম্যামথের পুনর্জন্ম ঘটাতে চলেছেন।
গবেষকরা জানিয়েছেন, ম্যামথের এই জেনেটিক ক্লোনিং এর সারোগেট মা হবে আফ্রিকার একটি হাতি। হাতিটির গর্ভাবস্থায় আসতে ২ বছর সময় প্রয়োজন হবে। এর পাশাপাশি আরো ৬০০ দিন প্রয়োজন হবে হাতির পেটে ম্যামথ বেড়ে উঠতে।
গবেষকরা জানিয়েছেন, আগামী ৫ বছরের মধ্যেই আবারো ৫ হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া ম্যামথের পা পৃথিবীতে পড়বে।
সুত্র ২৪নিউজ
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।