somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রক্তপাত এড়াতে প্রথম পদক্ষেপ সরকারকেই নিতে হবে

১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদ উপলক্ষে বাড়িতে বেড়ানো শেষে শনিবার রাতে ঢাকায় ফিরেন আদিলুর রহমান খান। এ সময় তার বাসার সামনে একদল লোককে অপেক্ষা করতে দেখেন তিনি। বাংলাদেশি মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি আদিলুর জানতেন এমন দিন আসবে। কিন্তু কোন ধরনের পরোয়ানা ছাড়া গোয়েন্দা সংস্থার সদস্যদের তাকে আটক করা ছিল বিস্ময়কর।
মে মাসের হেফাজতে ইসলামের বিক্ষোভ কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মৃতের সংখ্যা নিয়ে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদিলুর রহমান এখন ঢাকার কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। আগামী সপ্তাহে আদালতে তার ব্যাপারে শুনানির কথা রয়েছে। পরিচয়ের সংকটে ভোগা বাংলাদেশের জন্য আদিলুর রহমানের গ্রেপ্তার একটি গভীর ক্ষত সৃষ্টি করেছে। ইসলাম এবং গণতন্ত্রের নামে এখানে এরইমধ্যে মানবাধিকার লংঘনের মত বহু ঘটনা ঘটেছে। এ বছর বাংলাদেশে বহু গণবিক্ষোভের ঘটনা ঘটেছে। ২০১৪ সালের শুরুতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। কিন্তু কি পদ্ধতিতে সে নির্বাচন হবে তা নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। স্বাভাবিকভাবেই এ বছর আরও অনেক বিক্ষোভ হবে। এবং হয়তো এসব বিক্ষোভের সমাপ্তি হবে আরও হত্যার মাধ্যমে।
জামায়াতে ইসলামী ইসলামপন্থী দল। কিন্তু হেফাজতে ইসলাম এর চেয়েও কট্টরপন্থী। তারা ১৩ দফা দাবিতে আন্দোলন করছে। ৫ই মে’র সমাবেশ ছিল এ দাবি পূরণের জন্য। সরকারের আচরণ দেখে মনে হচ্ছে ইসলামপন্থীদের সঙ্গে কি ধরনের আচরণ করা হবে এ ব্যাপারে সরকার বিভ্রান্ত। একটি বাংলাদেশি আদালত সম্প্রতি আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আগামী নির্বাচন পর্যন্ত বিরোধীদের নিয়মিত হরতাল, অবরোধ অব্যাহত থাকবে বলেই মনে হচ্ছে। এটা বাংলাদেশকে বিশৃঙ্খলা এবং আইনহীনতার ঝুঁকির মধ্যে নিক্ষেপ করেছে। এটা এড়াতে সরকারের উচিত সভা-সমাবেশ এবং মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা। ক্ষমতার অপব্যবহার থেকে শান্তিপূর্ণ প্রতিবাদীদের রক্ষা করতে হবে। রাজপথে রক্তপাতের ঝুঁকি কমাতে সরকারকেই প্রথম পদক্ষেপ নিতে হবে। এরপরই বাংলাদেশের ভবিষ্যত নিয়ে শান্তিপূর্ণ আলোচনা সম্ভব।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×