‘জামায়াত-হেফাজত কি মানুষ না?’
১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ইনু সাহেব বলেছেন অধিকার জামায়াত-হেফাজতের মানবাধিকার রক্ষা করছে। জামায়াত-হেফাজতের কি মানবাধিকার নেই? তারা কি মানুষ না? তাদেরও তো মানবাধিকার আছে। বুয়েট পড়ুয়া ইনু সাহেব কি মানবাধিকারের সংজ্ঞা জানেন না? গতরাতে চ্যানেল আই’র গ্রামীণফোন আজকের সংবাদপত্র অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর উপস্থাপনায় এ টকশোতে আসিফ নজরুল আরও বলেন, একজন সিরিয়াল কিলারেও মানবাধিকার থাকে। মানবাধিকার সংস্থাগুলো সিরিয়াল খুনিদের পক্ষেও অবস্থান নেয়। হেফাজত-জামায়াত কোনো অন্যায় করলে অবশ্যই তাদের বিচার হবে। তাই বলে তাদের মানবাধিকার নেই, সে কথা তো বলা যাবে না। তিনি বলেন, কথায় কথায় যাকে ইচ্ছা তাকে জামায়াত বানিয়ে দেয়া হচ্ছে। যদি বিএনপি ক্ষমতায় যায় আর ভবিষ্যতে জামায়াত তাণ্ডব চালায় তখন আজকে যারা বড় বড় কথা বলছেন সেদিন তাদের খুঁজে পাওয়া যাবে না। সেদিন এই আসিফ নজরুল ও আদিলুর রহমানরাই তাণ্ডবের প্রতিবাদ করবে।
তিনি আরো বলেন, সরকারের জন্য সমস্যাটা হচ্ছে বিএনপি ও জামায়াতে সঙ্গে যাদের কোনো রকম সম্পৃক্ততা নেই যারা প্রগতিশীল রাজনীতিক হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত যেমন সুলতানা কামাল, টিআইবির ইফতেখারুজ্জামান, ড. শাহদিন মালিক, জেড আই খান পান্না, হামিদা হোসেন তারা সবাই এ ঘটনার নিন্দা করছেন এবং আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থাগুলোও এর নিন্দা জানিয়েছে। সরকারে ক্ষতি হলো, সবার কাছেই সরকার নিন্দনীয় হলেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন