পশ্চিমবঙ্গের মালদহ জেলে সহবন্দীদের মারে গুরুতর আহত হয়ে এক বাংলাদেশি মহিলা হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। মালদহ জেলের সুপার দোরজি ভুটিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, আহত মহিলার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। জানা গেছে, জোহুরা খাতুর সরকার নামে এই বাংলাদেশি বন্দিকে রড দিয়ে আঘাত করা হয়েছে। মারধরও করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে জেল হাসপাতালে নিযে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা গুরুতর বিবেচনায় পরে মালদহ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় জেলের বাংলাদেশি বন্দিদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ঘটনার সুত্রপাত জোহুরার বোনের সোনার একটি কানের দুল সম্পর্কে অন্যান্য বন্দীদের জিঞ্জাসা করা থেকে। কয়েকদিন আগে থেকেই দুলটি পাওয়া যাচ্ছে না। তাদের সন্দেহ হয় দু’জন বন্দিকে। সেই কথা বলার পর থেকে জোহুরাকে নানাভাবে কটাক্ষ করা শুরু হয়। জহুরা সেকতঅ জেল সুপারকে জানালেও অবস্থার কোনও উন্নতি হয়নি। সোমবার রাত দশটা নাগাদ হঠাৎ কয়েকজন বন্দি জোহুরাকে আক্রমণ করে। এক পর্যায়ে একটি লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে জোহুরা সংজ্ঞা হারান। এরপরই জেল রক্ষীরা জোহুরাকে উদ্ধার করে। ঢাকার রাজিবপুর গ্রামের বাসিন্দা জোহুরা ও তার বোন জিয়া মালদহ জেলে বন্দি রয়েছেন বেশ কিছুদিন ধরে। ২০১২ সালের নভেম্বরে এই দুই বোন মালদহের চাঁচোল নিবাসী তাদের আরেক বোন সেলিনা খাতুনের বাড়িতে এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে মহদিপুর সীমান্ত দিয়ে ভারতে আসছিলেন। সেই সময় তারা অবৈধভাবে প্রবেশের দায়ে সীমান্ত রক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে। বিএসএফ তাদের পুলিশের হাতে তুলে দেয়। বিদেশি আইনে তাদের বিচার হয়। এখন তারা মালদহ জেলে সেই সাজা খাটছেন।
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
নৈতিক অবক্ষয়ের দায় কার?
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।