একটা কবিতাংশ লেখার চেষ্টা করলাম।
ভালো খারাপ আপনারা জানাবেন।
শুধু মনের কথা গুলো উগড়ে দিয়েছি আর কিছু না।
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
রাতের আধারে যখন কাঁদবে গোপনে,
কাউকে যখন পাশে পাবে না,
মনে রেখ বন্ধু তখনো আমাকে পাশে পাবে
আমি হারাবো না।
মন যদি চায় তবে ডাক দিও আমাকে
মনের বিরুদ্ধে করতে যেওনা কিছু
মনে রেখো ফেরাবো না তোমাকে।
অনেক কিছুই দেওয়ার ছিলো
দেওয়া হলোনা
অনেক কিছুই করার ছিলো
করা হলো না
অনেক কিছুই পাওয়ার ছিলো
পাওয়া হবেনা
অনেক কিছুই বলার ছিলো
বলা হবেনা,
শুধু এইটুকু বলি;
ভালো থেকো সব সময় একা থেকো না
একাকীত্বের জ্বালা বন্ধু সইতে পারবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





