বিসমিল্লাহ হির রাহ মানির রাহিম।
আমি ছিলাম চেইন ফেইসবুকার।
সারাটাদিন ফেইসবুকেই পড়ে থাকতাম।
মনে মধ্যে যখন যা আসতো লিখে ফেলতাম আর পোস্ট করে দিতাম।
এভাবেই দিন যাচ্ছে রাত যাচ্ছে মাস পেরিয়ে বছর যাচ্ছে।
আমি মাঝে মাঝেই গল্পের রূপে কিছু সংলাপ লিখতাম যার প্রত্যেকটাতেই নায়ক আর নায়িকার নাম থাকতো একই রাজ আর অনু।
হঠাৎ দেখলাম।
আমার ফ্রেন্ড লিষ্টের একটি মেয়ে যাকে আমি দিদি বলে ডাকি,
সে একটি গল্পাংশ লিখলো যার নায়িকা চরিত্র অনু!!!!
আমি সাথে সাথেই ঐ পোস্টে কমেন্ট করলামঃ
-দিদি তুমি কাজটা ভালো করলে না, আমার গল্পের নায়িকার নাম তুমি কপি করেছো।
কিছুক্ষন পর দিদির রিপ্লাই কমেন্টঃ
-ওহহহহহ আমি তো জানতাম না,আমি তো অনুভূতি থেকে অনু অংশটা কেটে নিয়েছি।
আমিঃ হুহহহহহহহ বাট ওটা আমার গল্পের নায়িকার নাম আমার প্রতিটা গল্পেই আমি এই নাম ইউজ করে থাকি।
দিদিঃ হুম্মম বুঝলাম,তো তুমি গল্প লেখ নাকি??
আমাকে কয়েকটার লিংক দিও তো পড়বো।
ব্যাস এইটুকুই ছিলো কমেন্ট বিনিময় বাকী কথা ইনবক্সেই হয়।
আমি আমার ৫/৬টা লেখার লিংক দিদিকে ইনবক্স করলাম।
দেওয়ার পর দিদি আর কোন রিপ্লাই দিলো না।
দুইদিন পর আমি দিদিকে ট্যাগ করদ একটা স্ট্যাটাস দিলাম।
(বুঝতেই পারছেন? যেহেতু ফেইসবুকে লিখালিখি আর মজা করাই ছিলো আমার কাজ সো এটা স্বাভাবিক ছিলো)
যাইহোক দিদি এসে কমেন্ট করলো আমি সময় করে পড়ে তোমাকে মতামত জানাবো।
ব্যাস তারপর আমি চুপ।
৫/৬দিন পর দিদির রিপ্লাই পেয়ে অবাক।
দিদি বলে আমার লেখা নাকি ফেইসবুকের জন্য না।
আমি নাকি ব্লগে যাওয়া উচিৎ।
ওরেব্বাস ব্লগ!!!!!
আমি!!!!!
নাহহহহহ সম্ভব না।
-কেন???
তুই খুব ভালো লিখিস ব্লগে একটা নিক নিয়ে আয় অনেক ভালো করবি।
এমন আরো বেশ কিছু কথা হলো,উৎসাহ পেলাম।
তারপর দিদির সাথে ফাইনাল কথা হলো যে ওকে তাহলে আমি ব্লগে যাচ্ছি।
এর কয়েকদিন পর।
আমি দিদিকে নক করলাম,
-দিদি আমিতো ব্লগে নিক খুলতে পারছিনা,
-কেন???
-কিছু সমস্যা হচ্ছে। (সমস্যা গুলা সব দিদিকে ভেঙ্গে বুঝিয়ে বললাম)
-তো এখন আমাকে কি করতে হবে???
-দিদি প্লিজ তুমি নিকটা খুলে দাও আর ব্লগের নীতিমালাটা আমাকে ইনবক্স কর।
তারপর সেই রাত্রে ২টা থেকে ২.৩০টার মধ্যে আমার নিক খোলা হলো ব্লগ দুনিয়ায়।
আমার নামের পাশে যোগ হয়ে গেলো ব্লগার সৈকত হাহাহাহাহাহাহহা হাও সুইট।
তারপরও নানা সুবিধা অসুবিধায় দিদির সহযোগিতা নিয়েছি এবং আজও নিচ্ছি।
বলতে গেলে সেই দিদির ঐকান্তিক ভালোবাসা, সহযোগিতা আর উৎসাহই আমাকে ব্লগ দুনিয়ায় এনেছে বা ব্লগার বানিয়েছে।
কিন্তু আমার মাঝে সংশয়ঃ
আসলেই কি আমি ব্লগার হতে পেরেছি বা পারবো????
আমার মনেহয়,
সবাই কিন্তু কাজের কাজী হয়না
কেউ কেউ কাজের পাজীও হয়।
হাহাহাহাহাহহাহহা
যাইহোক এখন আমি আপনাদের ভালোবাসা ও সহযোগিতা কামী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





