সব চেয়ে কষ্টের বিষয় কি ?
মৃত্যু ?
না , সব চেয়ে কষ্টের বিষয় একলা থাকা ।
ভর দুপুরে একলা কোকিলটাও নাকি অশুভ ।
কেউ একা থাকে না ।হোক
সে প্রাণী কিংবা জড় ।
বালিশগুলো একে অন্যের
সাথে জড়াজড়ি করে থাকে ,
ফ্যানের তিন পাখা এক সাথে ঘোরে ।
দেয়ালগুলা লেগে থাকে বছরের পর বছর ।
পর্দারা এক একসাথে ওড়ে , এক সাথেই
দোলে ।
দেখে মনে হয় কর্নারের
বেসিনটা বুঝি একা , সেটাও দেয়ালের
বুকে দিব্যি ঠাই করে নিয়েছে ।
এ্যকরিয়াম এর সোনামাছগুলো, ধূসর
টিকটিকি কিংবা সাদাটে তেলাপোকার
দল, সবাই জোট বেঁধেছে ।
চকচকে মনিটর সাড়া দেয়না মাউস আর
কিবোর্ড এর সাড়া না পেলে ।
ফার্নিচারগুলো চুপিচুপি সখ্য গড়ে নেয় ,
টেবিলটা জানিয়ে দেয় চেয়ার
ছাড়া সে অচল ।
মোবাইলটা পর্যন্ত চার্জার
আর হেডফোনের সংগ চায় রোজ ।
হৃদয় ভাঙার কষ্টটা মৃত্যু থেকেও যন্ত্রণার।
কাউকে হারাবার চেয়ে একলা হবার
যন্ত্রনাটা অনেক বেশি ।
একলা থাকার ভয় না থাকলে
হৃদয় ভাঙার কষ্টটা এত তীব্র হত
না ।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



