-এই কিছু খাইছ তুমি?
-না।
-কেন খাও নাই??
-এমনি,খাওয়ার ইচ্ছে হচ্ছে না তাই।
-ফোনটা রেখে এখনি খেতে যাইবা আর খেয়ে এসে আমাকে মিস বা ম্যাসেজ দিবা।মনে থাকবে??
-হুম্মম্মম মনে থাকবে।
-কি হুম্মম্মম্ম আর কি মনে থাকবে? (ধমকে উঠা সুর)
ধমকের সাথে চমকে উঠে অনু।
আজ দুইদিন হলো রাজের সাথে যোগাযোগ হয় না,সারাটা রাত ঘুম হলো না।
সকাল বেলা চায়ের কাপটা হাতে নিয়ে প্রিয় বারান্দায় বসে প্রিয় অতীতের কথাগুলোই ভাবছিলো।
কত সুন্দর ছিলো সেই দিনগুলি....।।
এইতো সেদিন।
হঠাত রাজের নাম্বার থেকে ফোন এলো তাও আবার অসময়ে।অনু জানে এই সময় রাজ ব্যাস্ত থাকে অফিসের কাজে।
ফোন বেজেই চলছে......।।
যেকোন সময় রিং শেষ হয়ে যাবে তাই তাড়াতাড়ি রিসিভ করে কানে ঠেকালো অনু।
-হ্যালো।
-গুড মর্নিং।ঘুম ভেঙেছে কি রাজ রানীর???
-হুম্মম্মম ভেঙেছে তো।কিন্তু তুমি হঠাত এই সময়???
-আর বলো না কাল রাতে তোমার সাথে ঠিক ভাবে কথা শেষ হলো না তাই মনে শান্তি পাচ্ছিলাম না শুধু খুট খুট করছিলো মন।
-বাব্বাহ তাই বুঝি???
-শোন তুমি নিশ্চই এখনো নাস্তা করোনি???
জলদি উঠো উঠে ফ্রেশ হয়ে নাস্তা কর।আমি পরে আবার ফোন দেবো তোমাকে।
কোন অনিয়ম যেন নাহয়।
বুঝা গেছে???
তারপরই রাজ ফোন কেটে দেয়।
কথাটি মনে হওয়ার সাথে সাথে অনুর দুচোখ বেয়ে অশ্রু রাশি গড়িয়ে পড়তে শুরু করলো।
অনুর মন চিৎকার করে বলে উঠলোঃ
রাজ দেখ আজ আমার পাশে এমন কেউ নেই যে আমার অনিয়ম গুলো এমন করে ধরিয়ে দেবে।
মিষ্টি কঠিন সুরে বলার মত কেউ নেইঃকোন অনিয়ম যেন না হয়।
আমাকে এখন আর কেউ ফোন দিয়ে অমিমাংসীত ফোন কলের মিমাংসা করে না।
হুট করে কেউ ফোন দিয়ে বলে না "ভালোবাসি তো"
আমি নাহয় একটা ভুল করেছি তাই বলে তুমি আমাকে এভাবে ফেলে রেখে চলে গেলে???
তুমি কি জানো না তোমাকে ছাড়া আমি নিদারুন যন্ত্রনার আগুনে পুড়বো?
কেন তুমি আমাকে বুঝলে না?
আমার ভুলটুকু কি তুমি মেনে নিতে পারতে না!!!
কেন মেনে নিলে না রাজ কেন??
কান্নার দমকে নুয়ে পড়েছে অনু।
হাতে ধরা চায়ের কাপ চা সহ কখন যে ঠান্ডা হয়েছে......।।
চায়ের কাপটা নামিয়ে রেখে ধীরে ধীরে বেসিনে গেলো অনু...।।
কষ্টের নোনা বেসিনের জলে ঢাকতে.............।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



