একুশ তুমি বর্ণমালা
মা কে মা
বাবাকে বাবা বলা ।
নীতুকে দেয়া শত উপমা
একুশ তোমা থেকেই ধার নেয়া
তার প্রতি মোর প্রেম নিবেদন
অন্জলীটুকু
সে তো তোমারই আবেদন ।
আমরা যারা
যুদ্ধ না দেখা প্রজন্ম
তোমাতেই খুজে ফিরি
প্রেরণার অণ্ন ।
আমাদের স্বাধীনতা
তোমার কাছ থেকেই নাকি
পেয়েছিল বারতা ।
পলাশীর আম্রকানন থেকে
আজ অবধি
নিরন্তর বয়ে চলে
তুমি আজ এক
শুষ্ক নদী ।
একুশ তোমার জন্য
ছিল কত মৃত্যুর মিছিল
মগ্ন চেতনায় উজ্জীবিত হয়ে
ভাঙ্গল রুদ্ধ খিল ।
বুকের সাহস দিয়ে ভেঙ্গেছিল
একশ চুয়াল্লিশ
তবু করেনি ভয়ে কাউকে
অকারণ কুর্ণিশ ।
ভাষার তরে প্রাণ
আহাঃ হাঃ হাঃ
এ কেমন বলিদান
মৃত্যুচোখে গেয়ে গেল তারা
জীবনের জয়গান ।
একুশে ফেব্রুয়ারি
ভাষার দাবীতে সেই মিছিলে
কত মৃত্যু সারি সারি
আজো তাইতো প্রভাতফেরি
নগ্ন পায়ে তাদের স্মরি ।
আসাদ , বরকত , শফিউর আজ
এক একটা প্রেরণা , আশা
তাদের রক্ত দিয়েই কেনা
এ মলিন বাংলা ভাষা ।
আজো ভিখারিনী এই ভাষা
আধুনিকতার ছদ্ম স্রোতে
খুজে পায়নি দিশা ।
বাংলা নাকি গরীবের ভাষা ?
বাংলা নাকি হিন্দুর ?
আমরা মুসলমান
এই কি পরিণাম ?
জন্ম এই বঙ্গে বলেই
কি ভাষার দাবি হারালাম !
ভাইয়ের রক্তে লাল হয়েছে
যে মাটির কৃষ্ণচূড়া
সে জাতি কেন বিবর্ণ আজ
এতটা পথহারা ।
একুশ আজ বাংলার
একুশ আজ বাঙ্গালীর
একুশ দিয়েছে এই মাটিকে
চির উন্নত শির ।
ছবি: সংগৃহীত
আলোচিত ব্লগ
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।