ইচ্ছের নুপুর পায়ে জড়িয়ে
যদি যাই দুরে
আমি হারিয়ে
বাস্তবতার কঠিন কড়াঘাত
আমাকে আস্তাকুড়ে দেয় ছুড়ে ।
স্বপ্ন সমান
যদি না হয় বাস্তবতা
তবে কেন স্বপ্নের সাথে
এত নিবিড়তা ?
এত স্বপ্ন আহা স্বপ্ন
দিব্যলোকে উধাও
অপূর্ণতার হাহাকারে তবু
চক্ষু জলে ভেজাও ।
ডুকরে কেঁদে ওঠে
মনের যত ক্ষোভ
ইচ্ছেরা মরে যায়
থাকে তার শব ।
ক্ষীণকায় অভিলাস
সহাস্য বেঁচে থাকার আঁশ
কিঞ্চিত মানবায়ণ
তবে কি সুখ বিসর্জণ ?
কিছুই বুঝতে পারিনা
শুধুই সুখের তাড়না
তবু জানিনা
সুখটুকু কি ?
কে বা তার ফরিয়াদী
কে বা সাক্ষী ?
সুখের আভিজাত্য
তবে কি আজ বিক্রিত ?
ক্ষুদ্র কিছু আশা
যেন কিছু বলার ভাষা ।
যদি শুনি শঙ্খধ্বণি
বিষাদের তীর্থভূমি
স্বপ্নিল মৃত্যু যেন
করে শুধু হয়রানি ।
সুখগুলো চুপ করে
যদি কাঁদে বদ্ধ ঘরে
অনাহুত দুঃখগুলো
যদি দেয় হৃদয় মুড়ে
তবু থাকুক সাহস
জীবনের যাপিত রস ।
শালিকের ডানায়
উড়ে চলা যত ইচ্ছে
পেজোতুলোর মত
ভেসে বেড়ায় ।
ঠিক ততটা
না পাওয়ার হাহাকার
হৃদয় পোড়ায় ।
সময়ের চোরা স্রোতে
তবু হারায় কষ্টের তীব্রতা
তবে কেন আজ সময় ধরার
এত ব্যাকুলতা ।
ছবি: সংগৃহীত
আলোচিত ব্লগ
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।