অকবিতা-খেরোখাতা
১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আকাশ দেখি
আকাশ দেখি
আকাশ মনের ঘরবাড়ি
হণ্যে হয়ে
তারার পানে
মেঘরা দেয় সুড়সুড়ি ।
হলুদ বরণ
করল হরণ
দৃষ্টিতে যে দিকভ্রম
তার চোখের মাঝে
আকাশ খুজে
শেষটাতে সে পন্ডশ্রম ।
চোখটা আকাশ
লোকের বাহাস
চোখ যে খোলা আঙ্গিনা
অলসপুরে
ঘুমদুপুরে
ফিরে এলে মন্দ না ।
হাজার ফুলের
সুবাস খুলে
ভিজব মোরা চুপসারে
মধ্য পথে
রুদ্ধ রথে
সুখ দিব আজ সংসারে ।
দিন বদলের
সাক্ষী হব
একই সাথে
সঙ্গে রব
দূর যত হোক লক্ষ্যটা
সুখগুলো সব
বিকিয়ে দেব
সর্বনাশা
দিকেই যাব
কাটিয়ে দেব রাত্রিটা ।
হরেক রঙের
রংধনুটা
বিকিরিত
আলোকছটা
সোনালী সবুজ প্রান্তরে
এ জীবনের
সকল বাধা
থাকুক যত
গোলকধাধা
ছড়িয়ে দেব অন্তরে ।
রেলিং ধরে
জানলা পাশে
থেক তুমি
একাই বসে
দেখব তোমায় দুর থেকে
মাঝে মাঝে
হাতটি নেড়
চোখের কিছু
পলক ফেল
তাতেই আমি রব সুখে ।
শুভ্র চেতন
আগের মতন
থাকুক হৃদয় মন্দিরে
সভ্য হতে
বিছনা পেতে
ডেকে নেব অন্দরে ।
শোষক তো নই
প্রেমিক আমি
সামলে নেব
সে পাগলামি
থাকুক যত স্পর্ধা
লাজটুকু সব
দুরে ঠেলে
লোক দেখানো
ছলনা ভূলে
সরিও চোখের পর্দা ।
আমরাতো আজ
একই হৃদয়
বাদলা ঝড়ে
নেই কোন ভয়
তুমি যদি পাশেই থাক
আসব ছুটে
শিকল টুটে
সব বেড়াজাল
ময়লা ঘুটে
যদি তুমি আমায় ডাক ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭

টুং করে একটা নোটিফিকেশান আসলো।
ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর...
...বাকিটুকু পড়ুনগানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link

জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭

আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন