চুপিচুপি লাল মাটির গহীনে ফেলে এস ,
ছোট্ট বকুলের ভাংগা একটা ডাল পুতে শুধু, আর কিছু নয়;
অরণ্যের শ্বাপদ হোক বা কোন বিষাক্ত ভুজংগের পাশে ,
অজস্র পাহাড়ী ঢালে কিংবা স্রোতস্বিনীর তটে হোক;
কি আসে যায়?
আমাকে তরুনের মত মৃত্যু দিও,
নেভানো মোমের মত নিকষ আঁধারে নয়,
চাঁপা কথার পাথর জমা বিষন্ন বুকে সেই
মোচড়ানো পুরনো কাগজের ফিকে ধ্বনিতে নয় ;
নয় কোন অমাবশ্যার কুচকুচে কাল বলিরেখার ভীড়ে,
কাক ও কোকিলের বিরক্ত শেষ বেলায় অথবা;
ভীরু কাপুরুষের অমরতায় বার্ধক্যের বটবৃক্ষ হয়ে নয়;
কেবল টগবগে রক্তধারার মত অবিচল তারুণ্যে,
শেষ নিঃশ্বাস নিতে দিও।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



